Calcutta Television Network

আপনার বৃহস্পতি খারাপ, কিভাবে বুঝবেন?

আপনার বৃহস্পতি খারাপ, কিভাবে বুঝবেন?

8 September 2026 , 06:53:09 pm

আপনার যোগ্যতা আছে, তা থাকা সত্ত্বেও  আর্থিক উন্নতি করতে ব্যর্থ হচ্ছেন,সব সময় হীন মন্যতায় ভোগেন। কর্মের প্রতি আগ্রহ কম। মানসিক শান্তির অভাব বোধ করেন। এমনি  হাজারও সমস্য়ায় জর্জরিত, কিন্তু কেন এমন হচ্ছে,তার কোন কারণ খুঁজে পাচ্ছেন না! আপনার সঠিক জন্ম তারিখও  জানা নেই, জনম কুণ্ডলীও করা নেই, নিশ্চয় কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে,তাহলে কি করবেন?  কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কোন গ্রহ খারাপ? মিলিয়ে দেখুন তো মিলছে কী না,যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার জন্ম ছকে বৃহস্পতি  গ্রহ খারাপ ফল দিচ্ছে। কেন না বৃহস্পতি গ্রহ শুভ হলে জাতক সকলের প্রিয়পাত্র হন, মানসিক শান্তিতে জীবন যাপন করেন।

১) শিক্ষক বা গুরুজন, বিশেষ করে দাদু ও ঠাকুরমার  আশীর্বাদ ও স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন?   বৃহস্পতি অশুভত্বের  লক্ষণ।

২) ঈশ্বরে অবিশ্বাস বা ঐশ্বরিক কৃপা কিছুতেই পাচ্ছেন না?  বৃহস্পতি ভাল ফল দিচ্ছে না। 

৩) আয়ের পথ সীমিত হয়ে যাওয়া,আর্থিক অনটন এবং সঞ্চয়ে বাধা হচ্ছে?  বৃহস্পতির কু-প্রভাবের লক্ষণ।

৪) চাকরি বা ব্যবসায় উন্নতিতে বাধা পাচ্ছেন এবং কাজে মন বসাতে পারছেন না?  বৃহস্পতি খারাপ ফল দিচ্ছে।

৫) অফিসের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রায়ই খারাপ ব্যবহার বা তিরস্কৃত হন?  বৃহস্পতি অশুভ হলে এটা হয়।

৬) পড়াশোনায় মনোযোগ কম,স্মৃতিশক্তি দুর্বল এবং উচ্চশিক্ষায় নানা প্রতিবন্ধকতা হচ্ছে?   বৃহস্পতি গ্রহের দুর্বলতার কারণ   ।

৭) দাম্পত্য জীবনে ঝগড়া,অশান্তি ও ভুল বোঝাবুঝি লেগেই থাকে?  বৃহস্পতি পীড়িত হওয়ার কারণে।

৮) মনে অস্থিরতা,উদ্বিগ্নতা, দ্বিধাদ্বন্দ্ব বা কোনো কাজেই উদ্যোম থাকে না?  এটা বৃহস্পতি খারাপ হওয়ার লক্ষণ।

৯) খিস্তি বা গালাগালি দিয়ে কথা বলেন,অথবা ছোট বড় সবাইকে অসম্মান করে কথা বলেন?  অবশ্যই বৃহস্পতি কু-ফল দিচ্ছে। 

১০) লিভার বা পাচনতন্ত্রের সমস্যা কিংবা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা সুগারের সমস্যায ভুগছেন?  বৃহস্পতি অধিক খারাপের ফল।

সত্যি যদি  আপনার জীবনের সঙ্গে এ সব ঘটনার যে কোন একটি মিলে যায় (সঙ্গে অন্যান্য গ্রহগত অবস্থানও দেখা প্রয়োজন) তবে আর দেরী না করে কোন বিশেষজ্ঞ  জ্যোতিষের

পরামর্শ নিন। বৃহস্পতি গ্রহের প্রতিকার করে  মানসিক শান্তি ফিরিয়ে আনুন ও সুস্থ ভাবে জীবন যাপন করুন। 


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN