আপনার বাস্তুতে দোষ আছে, কি করে বুঝবেন?
হাজার চেষ্টা করেও বাড়িতে আর্থিক উন্নতি করতে ব্যর্থ হচ্ছেন ? সবসময় ঝামেলা অশান্তি লেগেই রয়েছে? মামলা মকর্দমা বা আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন? সন্তান কথার অবাধ্য়,পড়াশোনায় মন নেই? এ রকম হাজারও সমস্য়ার মধ্যে আপনার দিন কাটছে, কিন্তু তার কোন কারণ খুঁজে পাচ্ছেন না। বাস্তু দোষ নেই তো? দেখুন তো নীচে দেওয়া ঘটনা গুলো আপনার সঙ্গে মিলছে কি না? যদি মিলে যায় তবে বুঝবেন আপনার গৃহে বাস্তু দোষ আছে।
১) বাড়ির সিংহাসনের ঠাকুরকে কি রাতে না ঢেকে খোলা রাখেন?
২) বাড়িতে বা ঘরের মধ্যে কাঁটা যুক্ত গাছ রাখেন নি তো?
৩) সিড়ির নিচে রান্না করা,বাথরুম বা অন্য় কোন ব্যবহৃত দ্রব্য রেখেছেন কি?
৪) আপনার ঘরে একই সরল রেখায় পর পর তিনটি দরজা নেই তো?
৫) বাড়ির পায়খানা বাথরুমের দরজা সবসময় তালা বন্ধ করে রাখেন না তো?
৬) আপনার শয়ন কক্ষের মাঝ বরাবর কোন বীম আছে কি?
৭) সন্ধ্যার পর ঘরের ঝুল ঝাড়া,বা ঝাড় দিয়ে পরিষ্কার করেন না তো?
৮) বাড়ির দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব কোনায় কোন শুকনো ফলের গাছ লাগান নি তো?
৯) বাথ রুমের একই (কমন) দেওয়ালের সাথে গ্যাস ওভেন রেখে রান্না করেন না তো?
১০) রাতে খাবার পর এঁটো বাসনপত্র না ধুয়ে ফেলে রাখেন না তো?
যদি এই সব ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটে থাকে, তবে আপনার অভ্যাসে পরিবর্তন আনুন ও নিজেই নিজের বাস্তু দোষের প্রতিকার করুন। আশা করি কিছু দিনের মধ্যেই আপনার সংসার জীবনেও পরিবর্তন আসবে।