আপনাদের অনেকরই সঠিক জন্ম তারিখ জানা নেই। হয়ত কেউ প্রত্যন্ত গ্রামে জন্মেছেন,তাই জন্ম তারিখের হিসাব কেউ রাখেনি। নয়তো বাবা মায়ের অজ্ঞানতার ফলে সঠিক ঠিকুজি কুষ্টি করা হয়নি,সেই করণে সঠিক হরস্কোপ না থাকায় ভাগ্য বিচারও করাতে পারেন নি। অথচ আপনার কোন গ্রহ কেমন? কোন গ্রহ শুভ ফল দিচ্ছে? আর কোন গ্রহই বা আপনার বিপদ বাড়াচ্ছে? তা জানার ইচ্ছা প্রবল। চিন্তা করবেন না,আপনাদের কথা মনে রেখেই আজ জানাব আপনার কোন গ্রহ শুভ ফল দিচ্ছে,তার সহজ পদ্ধতি।খেয়াল করে দেখুন- আমরা সবাই কিন্তু সব ধরণের খাবার পছন্দ করি না, কেউ ঝাল জাতীয় খাবার ভালবাসি,কেউ টক বা নোনতা। আবার কেউ মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। এমন কেন হয়? কেন না এক একটা খাবারের স্বাদ এক একটা গ্রহ নেতৃত্ব দেয়। তাই জেনে নিন কী জাতীয় খাবার আপনি পছন্দ করেন আর কোন গ্রহটি আপনার শুভ ফল দিচ্ছে।
১) মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার যদি আপনার প্রিয় হয় তাহলে বুঝবেন আপনার রবি গ্রহটি খুব শুভ।
২) আপনি কি দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করেন? জেনে রাখুন আপনার চন্দ্র শুভ ফল দিচ্ছে।
৩) আপনি কি পুরনো, বাসি,ঠান্ডা খাবার খেতে ভালবাসেন? শনি গ্রহের শুভ প্রভাব আপনার মধ্যে রয়েছে।
৪) পেঁয়াজ,রসুন,মুখরোচক, চটপটা ধরণের খাবার আপনার পছন্দের তালিকায় রয়েছে? আপনার রাহু গ্রহ শুভ ফল দেবে।
৫) তেতো, উচ্ছে,করোলা, শুক্তো জাতীয় খাবার ভালবাসেন? আপনার কেতু গ্রহের শুভত্ব বেশী।
৬) উত্তেজক পানীয় বা রেষ্টুরেন্টের মশলাদার খাবার খেতে ভাল লাগে? শুক্র গ্রহের শুভ প্রভাবের ফল।
৭) ঝাল, টক জাতীয় বা নোনতা জাতীয় খাবার আপনার খুব প্রিয়? আপনার ছন্ম ছকে মঙ্গল খুব বলিষ্ঠ।
৮) সবুজ জাতীয় শাক সব্জী,কাঁচা ফল যদি ভালবাসেন তাহলে আপনার বুধ শুভ ফল দিচ্ছে।
৯) বিভিন্ন প্রকার ডাল, হলুদ জাতীয় সব্জী বা ফল কি আপনার প্রিয়? তাহলে আপনার বৃহস্পতি গ্রহ খুব শুভ।
মিলিয়ে নিন কোন জাতীয় খাবার আপনার পছন্দের তালিকায় রয়েছে। এই সব গ্রহের আরও শুভ ফল পেতে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন