জ্যোতিষ শাস্ত্র এবং দেবী ভাগবত পুরাণ অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপূজায় দেবী দুর্গার আগমন হবে ঘোটকে এবং গমন করবেন নৌকায় । দেবীর এই দুই বাহনে আগমন ও গমনের প্রভাব যেমন সামগ্রিক মর্ত্যলোকের ওপর পড়ে, তেমনই নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনেও এর গভীর নেতিবাচক প্রভাব পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ৩টি রাশির জাতকদের এই সময়ে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে-
১) মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলতে না পারলে মারাত্ম ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বা পরিবারে ছোটখাটো বিষয়ে বিতর্ক, মানসিক ভাবে আপনাকে বিপর্যস্ত করে দিতে পারে। আর্থিক লগ্নির ক্ষেত্রেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত,নচেৎ বিপদ বাড়বে।
২) কন্যা রাশিঃ কন্যা রাশির জাতকদের শুরুজন ও নিজের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর দিতে হবে। কারণে ও কারণে নানা বিধ অর্থ খরচের যোগ। খরচের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অযথা মানসিক উদ্বেগ আপনার কাজে বাধা সৃষ্টি করবে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা না করলে বিপদে পড়বেন।
৩) বৃশ্চিক রাশিঃ এই রাশির জাতকদের জন্য দেবীর আগমন মিশ্র ফলদায়ী হবে। চাকুরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কাছের মানুষের সাথে মারাত্মক ভুল বোঝাবুঝি হবে। এই সব ঝঞ্ঝাট এড়াতে কথাবার্তায় সংযম হওয়া ভীষণ জরুরি।
দেবী দুর্গার ঘোটকে আগমন ও নৌকায় গমনে সামগ্রীক ফলঃ
ঘোড়ায় আগমনের ফল হল ছত্রভঙ্গ, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিছু সাময়িক অস্থিরতা বা প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়।নৌকায় গমনের ফল হল শস্যপূর্ণ বসুন্ধরা, ব্যবসা-বাণিজ্যে উন্নতি, ভালো বৃষ্টিপাত এবং শস্যের ফলন বৃদ্ধির মাধ্যমে বছরের শেষভাগে জনজীবনে স্বস্তি ও মসৃণতা ফিরিয়ে আনবে।