Calcutta Television Network

বাস্তু দোষ কাটাতে, দুর্গা পূজার কোন সাতটি উপকরণ বাড়িতে রাখবেন? দেখে নিন এক নজরে।

বাস্তু দোষ কাটাতে, দুর্গা পূজার কোন সাতটি উপকরণ বাড়িতে রাখবেন? দেখে নিন এক নজরে।
18 October 2026 06:26:56 pm

আমরা কঠোর পরিশ্রম করেও সংসারে উন্নতি করতে ব্যর্থ হই। হাজার চেষ্টা করেও দাম্পত্য় জীবনের অশান্তি দুর করতে পারি না। সারা বছর অসুস্থতার কারণে প্রচুর অর্থ ব্য়য় হয়। সন্তানের লেখা পড়ায় মন বসে না। এই সব ঘটনা ঘটার একটাই কারণ, যদি বাস্তুতে দোষ থাকে, তবে এই অঘটন ঘটতেই থাকবে। এসব কথা মনে রেখেই সর্ব রাশি নির্বিশেষে বাস্তু দোষ কাটানোর সহজ উপায় বলছি। দুর্গা পূজার এই সাতটি উপকরণ বাড়িতে রাখলে বাস্তু দোষ কাটবে, সংসারে উন্নতি হবে,শান্তি ফিরবে। সারা বছর মা দুর্গার আশীর্বাদ পেতে কী করবেন,দেখে নিন এক নজরে।

১) মহাঅষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের সন্ধি পূজায় মায়ের পায়ে দেওয়া পদ্ম ফুল অথবা লাল জবা ফুল বাড়িতে রাখুন-বাস্তুর নজর দোষ কাটবে। 

২) কুমারী পূজায় মাকে দেওয়া আলতা বাড়িতে এনে রাখুন- মা দুর্গার আশীর্বাদ পাবেন ও অবিবাহিত মেয়ের বিয়ের যোগ তৈরি হবে। 

৩) অষ্টমী পূজার অঞ্জলীতে মায়ের পায়ে অর্পণ করা বেলপাতা বাড়িতে রাখুন- সংসারের অশান্তি দুর হবে,শান্তি ফিরবে।

৪) মা দুর্গার নবমী পূজার পর ঘটের আম্রপল্লব বা আমপাতা এনে ঘরে রাখুন- আর্থিক  দৈন্য়তা দুর হবে।

৫) বিজয়া দশমীর দিন মায়ের কপালে সিঁদুর দিয়ে এয়োস্ত্রীদের সিঁদুর খেলার পর সেই সিঁদুর ঘরে এনে রাখুন- স্বামী দীর্ঘায়ু লাভ করবেন ও স্বামী-স্ত্রীর মধ্যে গভীর প্রেম জন্মাবে। 

৬) দুর্গা পূজায় ব্যবহৃত ধান মায়ের চরণে ঠেকিয়ে ঘরে এনে ঝুলিয়ে রাখুন- সংসারে অন্নের কোন অভাব হবে না।

৭) বিসর্জনের পর দুর্গা মায়ের হাতের খড়গ এনে বাড়ির দক্ষিণ দেওয়ালে রাখুন- অশুভ শক্তি ও শত্রু ভয় থেকে রক্ষা পাবেন। 

×
  • CTVN