Calcutta Television Network

শত্রু দমনে সন্ধি পূজায় কোন রাশির জাতকরা কি করবেন? আপনার সাথেও কি শত্রুতা হচ্ছে? কি করণীয় জেনে নিন।

 শত্রু দমনে সন্ধি পূজায় কোন রাশির জাতকরা কি করবেন? আপনার সাথেও কি শত্রুতা হচ্ছে? কি করণীয় জেনে নিন।
17 October 2026 02:37:46 pm

আমরা প্রত্যেকেই কমবেশী শত্রুতার শিকার হই। সেটা হতে পারে কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে,অথবা সংসার জীবনে। এমন অনেকেই আছেন যারা প্রতিবেশীর শত্রতার কারণে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। মেয়েদের শ্বশুরবাড়িতে শত্রুতার কারণে বিবাহিত জীবনে মারাত্মক অশান্তি নেমে এসেছে। এরকম হাজারও সমস্যায় জর্জরিত যারা,তারা কিভাবে শত্রুতা দমন করবেন? শত্রু দমনে সন্ধি পূজায় কোন রাশির জাতকদের কি করণীয়,দেখে  নিন এক নজরে।

সনাতন ধর্মে দেবী চামুণ্ডা হলেন মহাশক্তি বা দেবী দুর্গার অত্যন্ত উগ্র, ভয়ংকর এবং শক্তিশালী একটি রূপ। চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার কারণে তাঁর নাম হয় চামুণ্ডা। জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক নিয়মানুযায়ী, দেবী দুর্গার উগ্র রূপ মা চামুণ্ডার পূজা করলে  বিশেষ করে বৃশ্চিক রাশি ও মেষ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পান। অন্য়দিকে  জন্মকুণ্ডলীতে কেতু ও শুক্রের বিশেষ সংযোগ থাকা ব্যক্তিরাও  চামুন্ডা দেবীর আরাধনা করলে  অত্যন্ত শুভফল পেয়ে থাকেন। 

১)  মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল হলো শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ। মা চামুণ্ডা হলেন মহাশক্তির প্রতীক, যিনি চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন। তাই এই দুই রাশির জাতকরা যদি সন্ধিপূজায় মা চামুণ্ডার আরাধনা করেন, তবে তাদের জীবনের সমস্ত ভয় ও বাধা দূর হয় এবং সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

২) জ্যোতিষ শাস্ত্রের জটিল গণনায় (পরাশরিয় জ্যোতিষ মতে) যাদের জন্মকুণ্ডলীতে কেতু ও শুক্রের যূতি বা সংযোগ থাকে, তাদের জন্য সন্ধিপূজায় মা চামুণ্ডার আরাধনা করতে বলা হয়। বিশেষ করে কেতু গ্রহের নেতিবাচক প্রভাব বা দশা চললে, চামুণ্ডা দেবীর উপাসনা করলে বা তাঁর বিশেষ নবাক্ষরী মন্ত্র (ওঁ ঐঁ হ্রীঁ ক্লীঁ চামুণ্ডায়ৈ বিচ্চে) জপ করলে মানসিক শান্তি ফেরে এবং জীবনের গুপ্ত শত্রুদের নাশ হয়।

৩) অনেক ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের দেবী দুর্গা বা তাঁর শক্তি চামুণ্ডা রূপের আরাধনা করার পরামর্শ দেওয়া হয়, যা তাদের জীবনের নানামুখী প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এবং কর্মক্ষেত্রে শত্রুতা দমন করে উন্নতি করতে সাহায্য করে।

যেকোনো রাশির জাতকরা  এইসব সমস্যা থেকে মুক্তি পেতে মা চামুণ্ডার আরাধনা করতে পারেন:

১) ভয় এবং মানসিক অবসাদ দূর করতে মা চামুণ্ডাকে স্মরণ করুন। তিনি ভক্তদের সমস্ত ভয় থেকে রক্ষা করেন।

২) জীবনের কোনো গুপ্ত শত্রু বা আইনি জটিলতা থাকলে মায়ের পূজা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়।

৩) ঘর বা মনের সমস্ত নেতিবাচক শক্তি বা 'ইগো' দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার করতে মা চামুণ্ডার পূজা করা বঞ্ছনীয়।


×
  • CTVN