Calcutta Television Network

রবি বুধ শুক্রের ত্রিগ্রহী যোগে কোন ৫ রাশি হবে লালে লাল, আপনার কী রাশি?

রবি বুধ শুক্রের ত্রিগ্রহী যোগে কোন ৫ রাশি হবে লালে লাল, আপনার কী রাশি?
20 October 2026 02:52:03 pm

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের ১৮ই অক্টোবর  রবি  রাশিতে প্রবেশ করায় সেখানে আগে থেকে উপস্থিত বুধ ও শুক্রের সাথে মিলিত হয়ে একটি  শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি করেছে। তুলা রাশিতে রবি নীচস্থ মানে দুর্বল হওয়ায় এবং বক্রী শুক্রের অত্যন্ত কাছাকাছি অবস্থান করায়  জ্যোতিষ শাস্ত্রের প্রথাগত ভাবে একে  'দারিদ্র যোগ' হিসেবে ব্যাখ্যা করা হলেও, রবি,বুধ ও শুক্রের সহাবস্থানের ফলে সৃষ্ট  ত্রিগ্রহী যোগের প্রভাবে ৫রাশির  ওপর মারাত্ম শুভ প্রভাব ফেলবে। রবি বুধ ও শুক্রের উপস্থিতির কারণে এটি একই সাথে রবি বুধের'বুধাদিত্য রাজযোগ' এবং বুধ শুক্রের'লক্ষ্মী-নারায়ণ যোগ'-এর মতো শুভ ফল লাভ করবেন। 

শাস্ত্রের বিধান অনুযায়ী,এই ত্রিগ্রহী যোগ এবং বুধ ও শুক্রের পারস্পরিক প্রভাবে ৫টি রাশির জাতকদের  ব্যবসা,চাকরি  ও অন্যান্য কর্মক্ষেত্রে  দারুণ উন্নতি করে আর্থিক ভাবে লালে লাল হবেন।

১) সিংহ রাশিঃ  সিংহ রাশির তৃতীয় স্থানে রবির এই গোচরে ত্রিগ্রহী সৃষ্টি হওয়ায় আপনার পরাক্রম ও সাহস বৃদ্ধি পাবে। ভাই-বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং বৈদেশিক পরিচয় সুত্রে ভ্রমণের মাধ্যমে ব্যবসায়িক উন্নতি করার প্রভুত সম্ভাবনা রয়েছে।

২) কন্যা রাশিঃ কন্যা রাশির দ্বিতীয় স্থানে রবি,বুধ ও শুক্রের ত্রিগ্রহী যোগের প্রভাবে আপনার কথাবার্তায় আকর্ষণ বাড়বে। বুদ্ধিদীপ্ত পদক্ষেপে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন এবং দীর্ঘ মেয়াদী সঞ্চয় থেকে লাভে পরিমাণ বাড়বে।

৩) বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির দ্বাদশে রবি,বুধ শুক্রের ত্রিগ্রহী যোগ সৃষ্টি হওয়ায় আত্মবিশ্বাস বৃদ্ধিতে কর্মক্ষেত্র বা সামাজিক জীবনে প্রভাব প্রতিপত্তি বাড়বে। চাকরিজীবীদের জন্য বিদেশে নতুন কাজের সুযোগ আসবে।  পুরনো কোনো বিবাদ বা আইনি মামলার নিষ্পত্তি হবে এবং ফল আপনার অনুকূলে যাবে।

৪) ধনু রাশিঃ ধনু রাশির একাদশে রবি,বুধ শুক্রের ত্রিগ্রহী যোগ সৃষ্টি হওয়ায় বহুমুখী উৎস থেকে আয়ের নতুন দিশা দেখবেন এবং অর্থ আয়ের পথ সুগম হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। অবিবাহিতদের বিয়ের যোগযোগ আসবে।

৫) কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির নবমে অর্থাৎ ভাগ্যস্থানে রবি,বুধ শুক্রের ত্রিগ্রহী যোগ সৃষ্টি হওয়ায় ভাগ্য আপনার  সহায় হবে। দূর যাত্রার পরিকল্পনা সফল হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরা শুভ ফল পাবেন। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হবে।  উত্তরাধিকার সুত্রে পৈতৃক সম্পত্তি ও অর্থলাভে মারাত্মক লাভবান হবেন।

×
  • CTVN