বুলগেরিয়ার রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা- যাঁর বহু ভবিষ্যদ্বাণী সময়ের সঙ্গে অবাক করা ভাবে সত্যি হয়েছে। প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে ৯/১১ হামলা- ইতিহাসের বহু মোড় তিনি নাকি আগেই আঁচ করেছিলেন। সেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতেই উঠে এসেছে ২০২৬ সাল নিয়ে এক চমকপ্রদ ইঙ্গিত। তাঁর মতে, ২০২৬ সালে পাঁচটি রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে অভাবনীয় সাফল্য পেতে চলেছেন। বাড়বে ব্যাঙ্ক ব্যালান্স, খুলবে নতুন আয়ের রাস্তা, মিলবে সাফল্য ও স্থিতি।
বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুযায়ী, বৃষ রাশি ২০২৬ সালে আর্থিকভাবে সবচেয়ে লাভবানদের মধ্যে থাকবেন। একাধিক উৎস থেকে আয় বাড়বে, পুরনো বিনিয়োগ ও পৈতৃক সম্পত্তি থেকেও আসতে পারে সুখবর। দীর্ঘদিনের পরিশ্রম এই বছর ফল দেবে, ব্যক্তিগত জীবনেও আসবে স্থিরতা।
মিথুন রাশির জন্য ২০২৬ হতে চলেছে ঝুঁকি নিয়ে লাভ করার বছর। শেয়ার বাজার, স্টার্টআপ বা নতুন ব্যবসায় বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা প্রবল। সামাজিক মর্যাদা বাড়বে, আর্থিক অগ্রগতি বজায় থাকবে।
তুলা রাশির জাতকদের জন্য এই বছর মানে স্বীকৃতি ও উন্নতির সময়। কর্মক্ষেত্রে পদোন্নতি, নেতৃত্বের সুযোগ এবং ব্যবসায় সম্প্রসারণ- সব মিলিয়ে আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্যও সময়টি অনুকূল।
মকর রাশির জাতকরা ২০২৬ সালে নতুন চাকরি বা বড় দায়িত্ব পেতে পারেন। সততা ও পরিশ্রমের ফল মিলবে হাতেনাতে। ব্যবসায় লাভ, সঞ্চয়ের বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা এই বছরের বড় প্রাপ্তি।
সব শেষে কুম্ভ রাশি- যাঁদের জন্য ২০২৬ একেবারেই শুভ। নতুন উদ্যোগ সফল হবে, কেরিয়ারে স্থায়িত্ব আসবে এবং অর্থ উপার্জনের নতুন পথ খুলবে। গোটা বছর জুড়েই আনন্দ ও সাফল্যের যোগ।