ভারতীয় জ্যোতিষ শাস্ত্র ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ৩১ অক্টোবর ২০২৬ তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে বিদায় নিয়ে তাঁর বন্ধু রাশি সিংহের ঘরে প্রবেশ করতে চলেছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে মূলত ৪টি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং তাঁরা বিশেষ শুভ ফল লাভ করবেন। সবচেয়ে লাভবান ও শুভ ফল পেতে চলা ৫টি রাশি হলো:
মেষ রাশিঃ নবমপতি ও দ্বাদশপতি বৃহস্পতি গোচরে পঞ্চমে অবস্থান করায় মেষ রাশির জাতকদের ভাগ্যকে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে চমৎকার ফলাফল পাবেন এবং নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। নতুন চাকরি বা ব্যবসা শুরু করার জন্য এটি অত্যন্ত শুভ সময়। এছাড়া পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় বিরাট সাফল্য আসবে।
কর্কট রাশিঃ কর্কট রাশির ষষ্ঠ ও নবমপতি বৃহস্পতি গোচরে দ্বিতীয় স্থানে প্বেশ করায় শিক্ষক,বিচারক ও উপদেষ্টা মূলক দফতরে চমৎকার কর্মের সুযোগ আসবে ও পদোন্নতির যোগ। ব্যাংক ব্যালেন্স ও সঞ্চয় বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক ভাবে লাভের পাশাপাশি পারিবারিক সম্পদও বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার নেতৃত্বের প্রভুত প্রশংসা পাবেন।
সিংহ রাশিঃ পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি নিজ রাশি সিংহতে প্রবেশ করায় তৈরি হবে বিশেষ শুভ যোগ। সিংহ রাশির জাতকদের জন্য আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। সমাজে মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ক্যারিয়ার এবং ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অনুকূল সময়। তবে সিংহ রাশিতে কেতু থাকায় আইনি জটিলতা ও বন্ধু বেশী শত্রুতা এড়িয়ে চলুন।
ধনু রাশিঃ ধনু রাশির অধিপতি ও চতুর্থপতি বৃহস্পতি নবমে ভাগ্য় স্থানে প্রবেশ করায় ধনু রাশির জাতকদের জন্য এই গোচর অত্যন্ত সৌভাগ্যশালী ও শুভ পরিবর্তনকারী হতে চলেছে। চাকরি ও ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। চাকরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির দ্বিতীয়পতি ও একাদশপতি বৃহস্পতি গোচরে সপ্তমে প্রবেশ করায় ব্য়বসায়ী বা শিল্পপতিদের সৌভাগ্য়ে চমক আসবে। বিশেষ করে যারা শিক্ষণ সামগ্রী বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী,উৎপাদন মূলক খাদ্য দ্রব্য,হোটেল,রেষ্টুরেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা মারাত্মক লাভের মুখ দেখবেন। শনির সাড়েসাতির প্রভাব অনেকটা কমবে,স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।