আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন টাকা পয়সা, ধন দৌলত,সুখ সমৃদ্ধি,শান্তি ও ঐশ্বর্যে ভরে উঠুক। হাজার চেষ্টা করে, অমানবিক পরিশ্রম করেও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হই। জীবনের আশা অপূর্ণ থাকে। ছোট ছোট ত্রুটি গুলো প্রতিবন্ধকতা তৈরি করে,জীবনের সুখ হারিয়ে যায়। আসুন জেনে নিই ধনদেবী লক্ষ্মী পূজায় কোন ত্রুটি গুলো আমাদের জীবনকে শ্রীহীন করতে পারে।
শাস্ত্রমতে,লক্ষ্মী দেবীর পূজার সময় এই কাজগুলি এড়িয়ে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন।
১) দন্ডায়মান লক্ষ্মী দেবীকে পুজোর আসনে বসাবেন না, পদ্মাসনে বসে আছেন এমন লক্ষ্মী দেবীর পুজো করুন।
২) মা লক্ষ্মীকে কোনও ভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সর্বদা লাল, হলুদ, গোলাপি রঙের ফুল নিবেদন করুন।
৩) লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনও ভাবে তুলসী পাতার ব্যবহার করবেন না।
৪) ধনদেবী লক্ষ্মীর পুজোর সময় কোন রূপ বাদ্যযন্ত্রের ব্যবহার থেকে বিরত থাকুন,শুধু শঙ্খের ব্যবহার করুন।
৫) মা লক্ষ্মীর পুজোতে কোনও ভাবেই লোহা বা স্টীলের তৈরি বাসন ব্যবহার করা যাবে না,রূপা,কাঁসা বা তামার বাসন ব্যবহার করুন।
৬) লক্ষ্মী দেবীর আরাধনা বা পুজো করবেন নির্জনে,নীরবে, নিস্তব্দ গভীর রাতে। মা লক্ষ্মী কোলাহল অপছন্দ করেন।
৭) সারা রাত বিরামহীন ঘি এর প্রদীপ জ্বালিয়ে রাখুন। লক্ষ্মীর পাঁচালী পড়ন ,জেগে থাকুন।
৮) লক্ষ্মী দেবীকে আসনে বসানোর পর রান্নার জন্য উনুনের ব্যবহার এড়িয়ে চলুন।
৯) মা লক্ষ্মীর পূজা চলাকালীন কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন।
১০) লক্ষ্মী পুজোর দিন বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখুন,কোন রূপ ঝগড়া-ঝাটি,গন্ডগোল করা থেকে বিরত থাকুন।
লক্ষ্মী পূজার কিছু করণীয় হল, প্রদোষ কালের সময় এসব না করা, ঘরের ঝুল ময়লা পরিষ্কার করা এবং সোনা, রৌপ্য এবং হীরার জিনিসপত্র দেওয়া। অ্যালকোহল সেবন করা এবং পরিবারের সদস্যদের অসম্মান করা ৷