Calcutta Television Network

গোচরে একাদশে বৃহস্পতি, কপাল খুলতে চলেছে কোন রাশির ?

গোচরে একাদশে বৃহস্পতি, কপাল খুলতে চলেছে কোন রাশির ?
29 October 2026 • 02:02:19 pm

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী,৩০শে অক্টোবর-২০২৬ তুলা রাশির গোচরে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান করবে। বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ এবং ফলদায়ী বলে মনে করা হয়। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে একাদশ ভাবকে 'লাভ স্থান' বা 'আয় ভাব' বলা হয়ে থাকে, তাই এই ঘরে বৃহস্পতির মতো শুভ গ্রহের উপস্থিতি জাতক  জাতিকাদের জীবনে একাধিক ক্ষেত্রে  ফলপ্রসু ও সফলতা নিয়ে আসবে।

১) একাদশ ভাব আর্থিক লাভের ঘর হওয়ায় এই সময়ে আপনার আয়ের নতুন রাস্তা খুলতে পারে। দীর্ঘ দিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং ব্যবসায় দারুন সাফল্য আসবে।

২) আপনার মনের অনেক দিনের কোনো আকাঙ্ক্ষা বা অসমাপ্ত পরিকল্পনা এই সময়ে সফল হতে পারে। কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে।

৩) বৃহস্পতির এই গোচরের ফলে আপনার সামাজিক পরিমন্ডল অনেক বড় হবে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বড় ধরণের সাহায্য করবে।

একাদশ ভাব থেকে বৃহস্পতি আপনার  তৃতীয় ভাব- পরাক্রম ও ছোট ভাইবোন, পঞ্চম ভাব- শিক্ষা, সন্তান, প্রেম,এবং সপ্তম ভাব- বিবাহ, অংশীদারি ব্যবসার প্রতি পূর্ণ দৃষ্টি দেবে। এর ফলে যা হতে পারেঃ

৪) শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে আকাঙ্খিত সুযোগ পাবেন ও এই সময়ে সমস্ত কাজে সাফল্য আসবে। 

৫) দীর্ঘ দিন ধরে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে।

৬) বিবাহযোগ্য জাতক-জাতিকাদের বিয়ের প্রচেষ্টা দারুণ ভাবে সাফল্য লাভ করবে।

৭)  অংশীদারি  ব্যবসায় অধিক বিনিয়োগ করলে মারাত্মক ভাবে লাভের মুখ দেখবেন।