Calcutta Television Network

আপনি কি সৌভাগ্যের দরজা খুলতে চান? ধনতেরাসে কোন রাশির কি কিনলে কপাল খুলবে, জেনে নিন।

আপনি কি সৌভাগ্যের দরজা খুলতে চান? ধনতেরাসে কোন রাশির কি কিনলে কপাল খুলবে, জেনে নিন।
26 October 2026 • 03:50:17 pm

আমরা প্রত্যেকেই চাই ভাগ্যের পরিবর্তন,কিন্তু তার উপায় জানিনা, তবুও চেষ্টা করি।  ধনতেরাসের পুণ্যলগ্নে নির্দিষ্ট কিছু ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে,কোন  রাশির অধিপতি গ্রহ অনুযায়ী সঠিক ধাতু নির্বাচন করলে পরিবারে সুখ, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মী ও ধন্বন্তরির আশীর্বাদ লাভ করা যায়। হিন্দু শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসের দিনে কোন রাশির জাতক-জাতিকাদের কোন ধাতু বা জিনিস কেনা শুভ? কেন শুভ? সেটাই আজ আলোচনা করব। 

মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের অধিপতি গ্রহ হল মঙ্গল। তামা বা সোনা ধাতু মঙ্গলকে শক্তিশালী করে,জন্য তামা ও সোনা কেনা অত্যন্ত শুভ।। এছাড়া তামার পাত্র বা মুদ্রা কিনতে পারেন। এছাড়া জমি,টিভি, ফ্রিজ বা এসি-র মতো সামগ্রীও কিনতে পারেন।

বৃষ রাশিঃ বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, সোনা ও রুপোর অলংকার, রুপোর কয়েন, বিলাসী ইলেক্ট্রনিক্স দ্রব্য় বা পোশাক কেনা বৃষ রাশির জন্য অত্যন্ত লাভদায়ক।এছাড়া রুপোর মুদ্রা, গয়না বা বাসনপত্র কিনলে ভাগ্যোদয় হয়।

মিথুন রাশিঃ মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ, বুধ গ্রহের কৃপা পেতে সোনা বা ব্রোঞ্জ (কাঁসা) কিনতে পারেন। এটি ভাগ্যের উন্নতিতে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। এছাড়া পড়াশোনার জিনিস যেমন বই, পেন, ল্যাপটপ ও প্রযুক্তিগত পণ্য কেনা শুভ।

কর্কট রাশিঃ কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র হওয়ায় রুপো কেনা সবচেয়ে ভালো।  রুপোর শ্রীযন্ত্র, রুপোর মুদ্রা বা লক্ষ্মী-গণেশের মূর্তি কিনলে সৌভাগ্য ফিরবে। এছাড়াও  শাঁখ, মুক্তা কিংবা রুপোর কোনো পাত্র বা অলংকার কেনা এদের ভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে।

সিংহ রাশিঃ সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি,ফলে এই রাশির জাতকদের জন্য সোনা বা তামা কেনা অত্যন্ত শুভ ফলদায়ক। সোনার গয়না বা তামার জলের পাত্র আপনার জন্য সমৃদ্ধি আনবে। সূর্য ও বৃহস্পতির প্রভাবে সোনা বা তামার তৈরি দেবতা, লক্ষ্মী-গণেশ,রাধা কৃষ্ণের মূর্তি কিনলে সৌভাগ্য ফিরবে ।

কন্যা রাশিঃ কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ, ফলে এই রাশির জন্য সোনা, ব্রোঞ্জ বা খাঁটি কাঁসার জিনিস কেনা অত্যন্ত শুভ। এছাড়া ভাগ্যোন্নতিতে ল্যাপটপ বা কম্পিউটার জাতীয় সামগ্রীও কিনতে পারেন।

তুলা রাশিঃ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র হওয়ায় জাতকদের জন্য রুপো বা ইস্পাত কেনা ভালো। এটি আপনার জীবনে শান্তি ও ইতিবাচক  আনবে।রুপোর মুদ্রা, সুগন্ধি বা রূপটান সামগ্রী কিংবা ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র কেনা ভালো।

বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল, সেই জন্য তামা ধাতু  অত্যন্ত শুভ ফলদায়ক। তামার পূজা সামগ্রী বা বাসন কিনলে ভাগ্যের পরিবর্তন আসবে। এছাড়াও পিতলের পাত্র, লাল রঙের বস্ত্র বা মঙ্গলজনক পূজার সামগ্রী কিনলেও লাভবান হবেন।

ধনু রাশিঃ ধনু রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি,এই জাতকদের জন্য  সোনার অলঙ্কার, বা কাঁসার তৈরি সামগ্রী কেনা সবচেয়ে মঙ্গল জনক। কাঁসার কলস বা প্রদীপ কিনলে আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। ধর্মীয় বই ও দেবতার মূর্তি কেনাও অত্যন্ত শুভ।

মকর রাশিঃ মকর রাশির অধিপতি গ্রহ হল শনি,ফলে এই রাশির জাতকেরা ইস্পাত , খনিজ ধাতুর দ্রব্য় কিনতে পারেন। স্টিল বা তামা বা সাধারণ ধাতু কিংবা গৃহস্থালীর প্রয়োজনীয় কাজের জিনিস কেনা যেতে পারে।

কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি হওয়ায় মকরের মতোই কুম্ভ রাশির জাতকরা জন্য ইস্পাত , লোহা (তবে ধারালো কিছু নয়) বা পিতল কেনা শুভ। পিতলের বা স্টিলের পাত্র কিনতে পারেন। রুপোর প্রাচীন দেবী মূর্তি বা মুদ্রা, নীল রঙের সামগ্রী বা ইলেকট্রনিক যন্ত্রাংশ কেনা শুভ।

মীন রাশিঃ মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি হওয়ায়  সোনা এবং পিতল কেনা সবচেয়ে শ্রেয়। পিতলের পাত্র বা ধন্বন্তরির মূর্তি আপনার জন্য অত্যন্ত শুভ ফল আনবে।  হলুদ রঙের ধাতু, হলুদ রঙের পোশাক কেনা লাভদায়ক হবে।