Calcutta Television Network

শনিদেবের বক্র দৃষ্টি বিপদ বাড়াতে পারে যে ৫ রাশির, কারা হবেন সতর্ক?

শনিদেবের বক্র দৃষ্টি বিপদ বাড়াতে পারে যে ৫ রাশির, কারা হবেন সতর্ক?
28 October 2026 • 06:07:59 pm

ভারতীয় হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, বর্তমান সময়ে মীন রাশিতে অবস্থান কালে শনিদেবের বক্রী বা উল্টো পথে চলার কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে মারাত্মক সমস্যা ও বিপদের আশঙ্কা থাকছে,যদিও  আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে, শনিদেবের বক্রতা ত্যাগ করার পূর্ব মুহুর্তের এই সময় মূলত কর্কট, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন—এই ৫টি রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ধৈর্য ধরুন, শনিদেব বক্রতা ত্যাগ করলে আপনাদের জীবনে নেমে আসবে ঈশ্বরের অমোঘ আশীর্বাদ। 

কর্কট রাশিঃ বক্রী শনির প্রভাবে চাকরিতে নানা ধরনের জটিলতা, বিলম্ব এবং ক্যারিয়ারে সাময়িক বিপর্যয় আসতে পারে,সাবধান। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থের প্রতি নজর দিন। আপনার পুরোনো কোনো শারীরিক অসুস্থতা নতুন করে দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশিঃ শেয়ার বাজার বা নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, অন্যথায় বড় আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবন কিংবা প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি ও মনমালিন্য বাড়তে পারে,খেয়াল রাখুন।

ধনু রাশিঃ সম্পত্তি কিংবা জমিজমা সংক্রান্ত বিষয়ে কোনো আইনি ঝামেলায় জড়ালে ঝুঁকি বাড়বে,সেই সাথে পুলিশী ঝামেলা এড়িয়ে চলুন। এই সময়ে গাড়ি বা বাইক চালানোর সময় বাড়তি মনোযোগ দিন, ছোটখাটো দুর্ঘটনা হতে পারে,সতর্ক থাকুন।

কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতকদের ওপর এখন শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলছে। এর ওপর বক্রদৃষ্টির কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। নিজের কথাবার্তা ও রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় ছোট কথায় বড় বিবাদ তৈরি হতে পারে।

মীন রাশিঃ শনিদেব বর্তমানে মীন রাশিতেই অবস্থান করছেন এবং এই রাশির জাতকদের সাড়ে সাতির কঠিনতম সময় চলছে,সাবধানে থাকুন।