Calcutta Television Network

নববর্ষতে খুলবে এই রাশিদের ভাগ্য! ঝড়ের বেগে আসবে টাকা... বলেছেন স্বয়ং বাবা ভাঙ্গা

নববর্ষতে খুলবে এই রাশিদের ভাগ্য! ঝড়ের বেগে আসবে টাকা... বলেছেন স্বয়ং বাবা ভাঙ্গা

6 April 2026 , 05:21:44 pm

বিশ্বজুড়ে ভবিষ্যদ্বাণীর জন্য আলোচিত নাম বাবা ভাঙ্গা। অনেকেই তাঁকে 'বুলগেরিয়ার নস্ট্রাদামুস' বলেও উল্লেখ করেন। তাঁর নানা ভবিষ্যদ্বাণী সময়ের সঙ্গে মিলেছে বলেই আজও তাঁর নাম ঘিরে মানুষের আগ্রহ প্রবল। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এমন কিছু তথ্য, যেখানে বলা হচ্ছে-৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সময়টা কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।

এই সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকায় পাঁচটি রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর্থিক উন্নতি, কর্মজীবনে অগ্রগতি এবং ব্যক্তিগত জীবনে সুখের সম্ভাবনা-সব মিলিয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে এই সময়েই।

মেষ রাশি (Aries)

৬ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। পাশাপাশি বাড়ি বা জমি কেনার মতো বড় স্বপ্নও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি (Leo)

সূর্যের শুভ প্রভাবে এই সময় সিংহ রাশির জাতকদের জীবনে অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে পারে। হঠাৎ করেই কোনও উৎস থেকে বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি (Scorpio)

এই সপ্তাহে সাফল্যই হবে বৃশ্চিক রাশির প্রধান সঙ্গী। কর্মক্ষেত্রে তাঁদের কাজের প্রশংসা হবে। যদি কোনও আইনি জটিলতায় আটকে থাকেন, তবে সেখান থেকেও মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

মকর রাশি (Capricorn)

মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে মানসিক শান্তি ও স্থিতি ফিরে আসতে পারে। দীর্ঘদিনের সমস্যা বা পারিবারিক অশান্তি মিটে গিয়ে জীবনে নতুন ভারসাম্য আসবে।

কুম্ভ রাশি (Aquarius)

ব্যক্তিগত ও পেশাগত-দুই ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতকদের। পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। চাকরি খুঁজছেন যারা, তাদের জন্যও এই সময় সুখবর আসতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN