ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কেতুকে আধ্যাত্মিক ও বিরাগ সৃষ্টিকারী ছায়া গ্রহ হিসাবে গন্য করা হয়। জ্যোতিষ শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী, ৫ ডিসেম্বর ২০২৬ কেতু কর্কট রাশিতে গোচর করবে। বৈদিক জ্যোতিষ মতে, জন্ম রাশি থেকে ৩য়, ৬ষ্ঠ, ১০ম এবং ১১শ ভাবে কেতু গোচর করলে মারাত্মক শুভ ফল দান করে থাকে। কোন জাতকের জন্মছকে যদি কেতু শুভ স্থানে থেকে থাকে, তবে কেতুর এই গোচর পরিবর্তন সেই জাতকের শুভ ফল দানের মাত্রা ব্যাপক ভাবে বাড়িয়ে তুলবে। কর্কট রাশিতে কেতুর গোচরের ফলে ভাগ্যবান যে ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনে এক বিরাট পরিবর্তন এনে শুভ সময়ের সূচনা করতে চলেছে তারা হলেন-
বৃষ রাশিঃ কর্কট রাশির ঘর হল বৃষ রাশির তৃতীয় ঘর,এই ঘরে কেতুর অবস্থান করলে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে মনোবল,সাহস ও আত্মবিশ্বাস বাড়াবে। নতুন ঝুঁকিপূর্ণ কাজ শুরু করার মারাত্মক সুযোগ আসবে। এই গুরুত্বপূর্ণ সুযোগকে কাজে লাগাতে পারলে পরিকল্পনায় সাফল্য ও আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হবে।
কন্যা রাশিঃ কন্যা রাশির একাদশ স্থান হল কর্কটের ঘর। সেই একাদশ স্থান বা লাভভাবে কেতু গ্রহ গোচর করায় জাতকের কর্ম ক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। দীর্ঘ দিনের সুপ্ত বাসনা বা মনের ইচ্ছা পূরণের অযাচিত সুযোগ আসবে। নতুন ব্যবসা শুরু বা নতুন চাকরি প্রাপ্তির মারাত্মক সুযোগ আসবে ও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকছে।
তুলা রাশিঃ তুলা রাশির দশম অর্থাৎ কর্মস্থানের ঘর হল কর্কট রাশির ঘর। সেই কর্মস্থানে কেতু গ্রহের গোচরের প্রভাবে গবেষক ও বৈজ্ঞানিকদের পেশাগত জীবনে মারাত্মক বড় পরিবর্তন বা উন্নতির যোগ তৈরি হবে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভ এবং ব্যবসায়ীদেরও ভালো আয়ের সুযোগ তৈরি হবে। কর্মে পদোন্নতির সাথে দুরে বদলির সম্ভাবনা থাকছে।
কুম্ভ রাশিঃ ষষ্ঠ স্থান হল রোগ,ঋণ ও শত্রুতার ঘর। সেই ষষ্ঠ স্থান অর্থাৎ কর্কটের ঘরে কেতু গ্রহের আগমণে দীর্ঘ দিনের রোগ,চিরশত্রু ও বৃহৎ অঙ্কের আর্থিক ঋণের বাধা কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে বিরাট সাফল্য লাভ করবেন। ব্যবসা বা গৃহ ঋণ গ্রহণের পরিকল্পনা সফল হবে। দীর্ঘ দিনের রোগের সুচিকিৎয়া রোগমুক্তি ও স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে।