Calcutta Television Network

কেতুর গোচর পরিবর্তন, তোলপাড় হতে পারে কোন ৫রাশির জীবন? সতর্ক না হলে বিপদে পড়তে পারেন।

কেতুর গোচর পরিবর্তন, তোলপাড় হতে পারে কোন ৫রাশির জীবন? সতর্ক না হলে বিপদে পড়তে পারেন।
20 November 2026 • 03:51:55 pm

বৈদিক জ্যোতিষ শাস্ত্র ও পঞ্জিকা মতে, আগামী ৫ ডিসেম্বর ২০২৬ গুপ্ত ও ছায়াগ্রহ কেতু সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৫ নভেম্বর থেকেই এর কুপ্রভাব শুরু হবে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, এই গোচরের ফলে মূলত ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবন তোলপাড় করে কিছু  অশুভ প্রভাব বয়ে আনতে পারে।  ভারতীয় বৈদিক জ্যোতিষের গণনা ও বিচার অনুসারে ডিসেম্বরে রাহু-কেতুর এই গোচর পরিবর্তনে  যে রাশিগুলোর বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তারা হলেন-

মেষ রাশিঃ  চতুর্থ ভাবে কেতুর গোচরের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ার সাথে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। জমি-বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে,খেয়াল রাখবেন

কর্কট রাশিঃ কেতু গ্রহটি আপনার মুলভাব বা সরাসরি আপনার রাশিতে প্রবেশ করায় মনে অকারণে আতঙ্ক বা ভয়, বিভ্রান্তি বা একাকীত্ব বোধ কাজ করবে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি হবে। ধৈর্য না ধরে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নিলে মারাত্মক বিপদে পড়বেন।

সিংহ রাশিঃ সিংহ রাশি ছেড়ে দ্বাদশ ভাবে কেতু গমন করায় ব্যয়ভার অনেকটা বেড়ে যাবে। দীর্ঘ দিনের পুরাতন কোন জটিলরোগ বা কোন গুপ্ত বিষয় প্রকাশ্যে এলে বিপদে পড়বেন। অকারণ ভ্রমণে হয়রানি, মানসিক চাপ বৃদ্ধি এবং ঘুমের সমস্যা দেখা দেবে।

ধনু রাশিঃ  রাশিচক্রের অষ্টম ভাবে কেতুর গোচর সাধারণত প্রতিকূল পরস্থিতি তৈরি করে। এ সময় কাজে অপ্রত্যাশিত বিলম্ব,গোপন শত্রুতা, গুপ্ত রোগের প্রকোপ বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে,সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ ও আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় সঞ্চয় হ্রাস হবে।

মকর রাশিঃ  কর্কট রাশিতে কেতুর অবস্থান মকর রাশির সপ্তম ভাবে এবং একই সঙ্গে মকর রাশিতে রাহুর প্রবেশ করায় বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে মতবিরোধ এবং ব্যবসায়িক জীবনে পার্টনারশিপে মারাত্মক জটিলতা বৃদ্ধি পাবে। নতুন কোনো যৌথ ব্যবসায়িক বিনিয়োগ বা সম্পর্কে জড়ানোর   আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া একান্ত দরকার।