Calcutta Television Network

জগদ্ধাত্রী পূজায় কোন সহজ উপায় করলে দুঃখ দুর্দশা কেটে আপনার সৌভাগ্যের চাকা ঘুরবে? বিস্তারিত জানতে দেখুন-

জগদ্ধাত্রী পূজায় কোন  সহজ উপায় করলে দুঃখ দুর্দশা কেটে আপনার সৌভাগ্যের চাকা ঘুরবে? বিস্তারিত জানতে দেখুন-
17 November 2026 • 03:29:31 pm

‘জগদ্ধাত্রী’ শব্দের অর্থ যিনি সমগ্র বিশ্বকে ধারণ ও পালন করেন। দেবী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার এক মহাশক্তিময় রূপ। সংস্কৃত শব্দ 'জগৎ' ও 'ধাত্রী' শব্দ থেকে এই নামের উৎপত্তি, যার অর্থ জগতের ধারক এবং জীব জগৎকে রক্ষা ও পালন করা। শাস্ত্রের বিধান, ও জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, জগদ্ধাত্রী পূজার মূল আরাধনা হয় নবমী তিথিতে। জগদ্ধাত্রী পূজায় বিশেষ করে নবমী তিথিতে সকালে স্নান সেরে শুদ্ধ বসনে উপবাস রেখে দেবীকে অঞ্জলি দিয়ে নিষ্ঠাভরে আরাধনা ও সাথে বিশেষ কিছু সহজ উপায় অবলম্বন  করলে দেবীর কৃপায় ভাগ্য সুপ্রসন্ন হবে,জীবনে উন্নতি ও সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে।

১)  অষ্টমী বা নবমী তিথিতে নতুন দক্ষিণাবর্ত শঙ্খ কিনে দেবী মায়ের  চরণে রেখে পূজা করিয়ে বাড়ির ঠাকুরঘরে রাখুন। প্রতি সন্ধ্যায় শঙ্খধ্বনি দিলে দুঃখ, দুর্দশা মানসিক যন্ত্রণা ও আর্থিক অনটন দূর হয় বলে বিশ্বাস করা হয়।

২)  নবমীর দিন পাঁচ বছরের নিচের কোনো শিশু কন্যাকে তার পছন্দের খাবার কি খাওয়ান। সাধ্যমত নতুন কিছু উপহার দিলে মা জগজ্জননী জগদ্ধাত্রী খুব খুশী হন,এতে সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে এবং সংসারে শ্রীবদ্ধি ঘটবে।

৩)  স্কন্দ পুরাণ অনুযায়ী, কার্তিক শুক্ল নবমীতে আমলকী গাছে স্বয়ং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বসবাস করেন। শাস্ত্র অনুসারে,নবমীর দিন  আমলকী গাছের নিচে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে পূজা করা খুবই শুভ। পূজা শেষে সাতবার গাছটি প্রদক্ষিণ করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়।

৪)  পূজা চলাকালীন কোনো দরিদ্র বা অসহায় মানুষকে  খালি হাতে ফেরাবেন না। নিজের সাধ্যমতো অন্ন, বস্ত্র বা অর্থ দান করলে দেবী মা সন্তুষ্ট হন ও ভক্তকে আশীর্বাদ করেন । শাস্ত্রমতে, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে করা যেকোনো দান, ধ্যান বা পূজার ফল কখনো ক্ষয় হয় না। তাই একে অক্ষয় নবমীও বলা হয়।

৫)  দশমীর দিন নতুন সিঁদুরের কৌটো কিনে পূজা করিয়ে দেবীর কপালে চরণে অর্পণ করুন এবং সেই সিঁদুর যত্ন করে রেখে ব্যবহার করলে পরিবারের কর্তার আয়ু বৃদ্ধি,আর্থিক উন্নতি ও সর্বাঙ্গীন মঙ্গল হয়।