Calcutta Television Network

তুলা রাশিতে মূলত্রিকোণে শুক্রের শক্তিশালী মালব্য রাজযোগ, কে হবে গাড়ি,বাড়ি,ঐশ্বর্যের মালিক? কে পড়বে প্রেমে?

 তুলা রাশিতে মূলত্রিকোণে শুক্রের শক্তিশালী মালব্য রাজযোগ, কে হবে গাড়ি,বাড়ি,ঐশ্বর্যের মালিক? কে পড়বে প্রেমে?
22 November 2026 • 04:57:33 pm

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২২ নভেম্বর ২০২৬ শুক্র গ্রহ তার মূলত্রিকোণ রাশি তুলাতে প্রবেশ করছে এবং ১লা জানুয়ারি ২০২৭ পর্যন্ত এখানেই অবস্থান করবে। শুক্রের এই অবস্থানে শক্তিশালী  মালব্য রাজযোগ সৃষ্টি করেছে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, তুলা রাশি হলো শুক্র গ্রহের মূলত্রিকোণ রাশি। তুলা রাশিতে ০° থেকে ১৫° পর্যন্ত শুক্র অত্যন্ত শক্তিশালী থাকে এবং শুভ ফল প্রদান করে। মূলত্রিকোণ রাশি তুলাতে শুক্রের  এই গোচরে 'মালব্য রাজযোগ'সৃষ্টির ফলে মূলত ৫টি রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। 

তুলা রাশিঃ  শুক্র আপনার রাশিতে প্রবেশ করছে। এটি শুক্রের নিজস্ব এবং মূলত্রিকোণ রাশি হওয়ায় জাতকদের ব্যক্তিত্ব,আত্মবিশ্বাস, আর্থিক উন্নতি এবং প্রেম ও বৈবাহিক জীবনে দারুণ শুভ প্রভাব ফেলবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আর্থিক ও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এর ফলে ব্যক্তিগত  জীবনে ব্যক্তিত্বের উজ্জ্বলতা বাড়বে। 

মেষ রাশিঃ মেষ রাশির দ্বিতীয়পতি সপ্তম ভাবে শুক্রের গোচর পরিবর্তনে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে মধুরতা আনবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। সঙ্গীত শিল্পী, কলাকুশলী, চিত্র নির্মাতা এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে। গাড়ি ও বাড়ি ক্রয়ের সুযোগ আসবে।

মিথুন রাশিঃ পঞ্চম ভাবে শুক্রের অবস্থান কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরাট সাফল্যের যোগ।  নতুন করে প্রেমে পড়া বা প্রেমিক-প্রেমিকাদের জন্য অত্যন্ত শুভ সময়। সন্তানের সাফল্যের  সুখবর আসতে পারে।

কর্কট রাশিঃ কর্কট রাশির একাদশপতি শুক্র গোচরে চতুর্থ ভাবে প্রবেশ করে মালব্য় রাজযোগ সৃষ্টি করায় পারিবারিক জীবনে শান্তি ও সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। নতুন বিলাস বহুল বাড়ি, লাক্সারী গাড়ি কেনার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। সুযোগ কাজে লাগান।

ধনু রাশিঃ  ধনু রাশির একাদশ বা সার্বিক সাফল্যের ঘরে শুক্রের গোচর ও মালব্য রাজযোগ সৃষ্টি করায় আর্থিক দিক থেকে দারুণ সাফল্য লাভ হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সাথে সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এছাড়া ধনু রাশির এই যোগ তৈরি হওয়ায় তাদের দীর্ঘ দিনের আটকে থাকা  বিবাহের যোগ প্রবল হবে।