Calcutta Television Network

রবি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ, কোন ৫রাশির কে হবে ডাক্তার? কে হবে পুলিশ অফিসার? কারা পাবে রাজ সম্মান?

রবি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ, কোন ৫রাশির কে হবে ডাক্তার? কে হবে পুলিশ অফিসার? কারা পাবে রাজ সম্মান?
19 November 2026 • 06:43:40 pm

সনাতন ধর্মের বৈদিক জ্যোতিষ শাস্ত্রে রবির ঘরে মঙ্গল এবং মঙ্গলের ঘরে রবি অবস্থান করলে তাকে অত্যন্ত শক্তিশালী ক্ষেত্র বিনিময় যোগ বা ‘পরিবর্তন যোগ’ বলা হয়। রবি ও মঙ্গল পরস্পরের মিত্র গ্রহ এবং উভয়েই অগ্নিতত্ত্বের গ্রহ হওয়ায় ১৬ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই যোগটি মূলত পাঁচটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। রবি সিংহ রাশির অধিপতি এবং মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি, বর্তমানে এই দুটি গ্রহ ক্ষেত্র বিনিময় করেছে। ফলে যাদের জন্মছকে রবি ও মঙ্গল শুভ স্থানে অবস্থান করছে,তাদের জীবনে এই ক্ষেত্র বিনিময় রাজযোগটি  মারাত্মক কিছু পরিবর্তন ঘটাতে চলেছে।

মেষ রাশিঃ   মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল পঞ্চম স্থান সিংহ রাশিতে এবং পঞ্চম পতি রবি অষ্টমে বৃশ্চিক রাশিতে অবস্থান করে এটি একটি শক্তিশালী রাজযোগ তৈরি করেছে, যা জাতককে উচ্চপদ, প্রশাসনিক ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধি  ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে অসামান্য সাফল্য এনে দেবে।

কর্কট রাশিঃ  কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি রবি এবং পঞ্চম ও দশমপতির অধিপতি গ্রহ মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় ঘটেছে। সিংহ ও বৃশ্চিকের মধ্যে এই ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ ধনযোগ ও রাজযোগে পরিণত হয়েছে, যা বিপুল অর্থলাভ, পারিবারিক সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বড় সাফল্য এনে দেবে। 

সিংহ রাশিঃ  সিংহ রাশির অধিপতি গ্রহ রবি চতুর্থ স্থান বৃশ্চিক  রাশিতে এবং চতুর্থপতি  ও ভাগ্যপতি মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করায় শক্তিশালী রাজযোগের সৃষ্টি করেছে। এই যোগের প্রভাবে জাতক অত্যন্ত ভাগ্যবান, সাহসী ও প্রভাবশালী হবেন।  কর্ম জীবনে প্রশাসনিক পদে দ্রুত উন্নতি লাভ করতে পারবেন।

বৃশ্চিকঃ  বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল কর্মস্থানে সিংহ রাশিতে এবং কর্মপতি রবি নিজ রাশিতে বৃশ্চিকে অবস্থান করছে। এই যোগ জাতককে কর্মক্ষেত্রে প্রবল পরাক্রমশালী করে তুলবে, চেষ্টা করলে পুলিশ বা প্রশাসনিক পদে চাকরি পাবেন। শত্রুদের পরাজিত করে কর্মক্ষেত্রে উন্নতি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। 

ধনু রাশিঃ  ধনু রাশির ক্ষেত্রে নবম বা ভাগ্যপতি রবি এবং পঞ্চম ও দ্বাদশ পতি মঙ্গলের মধ্যে এই ক্ষেত্র বিনিময় যোগ ঘটলে তা ভাগ্যোন্নতি, উচ্চশিক্ষা এবং আকস্মিক অর্থলাভের পথ খুলে দেয়।

তবে রবি ও মঙ্গল উভয়েই উগ্র বা অগ্নিতত্ত্বের গ্রহ হওয়ায় এই যোগ জাতককে প্রচন্ড আত্মবিশ্বাসী ও সাহসী করার পাশাপাশি কিছুটা রাগী, জেদি বা একগুঁয়ে এবং বদমিজাজী করে তুলতে পারে। অতি আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিলে বিপদে পড়বেন।