ভারতী সনাতন ধর্মের জ্যোতিষ শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী, ২০ নভেম্বর ২০২৬ থেকে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রবি বৃশ্চিক রাশিতে শনির নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। রবি ও শনির মধ্যে দীর্ঘ দিনের শত্রুতার সম্পর্ক থাকায় এই গোচরের ফলে মূলত মেষ, বৃষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক—এই ৫টি রাশির জাতকদের বিপদ বাড়তে পারে। জ্যোতিষ শাস্ত্রের বিধান অনুযায়ী এই ৫রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।
মেষ রাশিঃ মেষ রাশির পঞ্চমপতি গ্রহ হল রবি,সেই রবি অষ্টমে শনির নক্ষত্রে থাকায় শিক্ষা ক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি বাড়তি নজরদারি দরকার। এই সময়ে ঋণ বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে নথিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি, নচেৎ আইনি জটিলতা দেখা দিতে পারে।
বৃষ রাশিঃ রবি গ্রহ হল বৃষ রাশির চতুর্থপতি অর্থাৎ পারিবারিক ক্ষেত্র। সেই রবি বর্তমানে সপ্তম স্থান বৃশ্চিক রাশিতে শনির নক্ষত্রে অবস্থান করায় পারিবারিক অশান্তি সৃষ্টি করতে পারে। প্রেমের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব তৈরি হবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনেও মতবিরোধের ফলে চরম অশান্তি দেখা দিতে পারে।
কর্কট রাশিঃ কর্কট রাশির দ্বিতীয়পতি বা অর্থভাবের অধিপতি গ্রহ হল রবি। সেই রবি পঞ্চমে শনির নক্ষত্রে থাকায় কর্মক্ষেত্র বা ব্যবসায় অর্থ আয়ে বাধা আসবে,ফলে পারিবারিক জীবনে অতিরিক্ত আর্থিক চাপ বা দায়িত্ব বাড়তে পারে। এই সময় তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত।
সিংহ রাশিঃ রবি সিংহ রাশির অধিপতি গ্রহ হওয়ায় এবং চতুর্থে বৃশ্চিক রাশিতে শনির নক্ষত্রে অবস্থান করায় সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেবে ,সেই সাথে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। পরিবারে পিতা পুত্রের মধ্যে দ্বৈরথ দেখা দিতে পারে। ব্যক্তিগত সম্পর্ক, স্বাস্থ্য এবং মানসিক স্থিতির ওপর প্রভাব পড়তে পারে। রাগ বা জেদ নিয়ন্ত্রণ না করলে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থাকছে।
বৃশ্চিক রাশিঃ রবি হল বৃশ্চিক রাশির দশমপতি অর্থাৎ কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ। সেই রবি নিজ রাশি বৃশ্চিকে শনির নক্ষত্রে অবস্থান করায় কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অকারণে মতবিরোধ ও বিতর্ক বিবাদ জড়িয়ে পড়তে পারেন,সাবধান থাকবেন।