Calcutta Television Network

শনির নক্ষত্রে মার্গী হবে শনি, দুরন্ত গতিতে ছুটবে কোন ৬টি রাশির সৌভাগ্যের বিজয় রথ?

শনির নক্ষত্রে মার্গী হবে শনি, দুরন্ত গতিতে ছুটবে কোন ৬টি রাশির সৌভাগ্যের বিজয় রথ?
24 November 2026 • 02:37:13 pm

হিন্দু সনাতন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ১১ ডিসেম্বর ২০২৬ তারিখে শনি দেব মীন রাশিতে অবস্থান রত অবস্থায় নিজেরই নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্রে  বক্রতা ত্যাগ করে  মার্গী  অর্থাৎ সোজা পথে চলার গতি পাবে। শনির এই বক্রতা ত্যাগে ও সোজা গতির ফলে প্রধানত ৬টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ শুভ সময় আনতে চলেছে। দুরন্ত গতিতে ছুটবে তাদের সৌভাগ্যের বিজয় রথ।

১) মকর রাশি- রাশি অধিপতি ও দ্বিতীয়পতি শনির তৃতীয় ঘরে মার্গী হওয়ায় এই রাশির জাতকদের জীবনে দীর্ঘ দিনের বাধা দূর করবে। কর্মস্থলে নতুন দায়িত্ব ও পদোন্নতির সুযোগ আসতে পারে এবং পুরনো পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হবে।

২) কুম্ভ রাশি- কুম্ভ রাশির সাড়েসাতি চললেও রাশি অধিপতি শনি আয়ভাবে মার্গী হওয়ায় আয়ের নতুন উৎস তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা  রয়েছে। দীর্ঘ দিনের আটকে থাকা টাকা বা বকেয়া পাওনা ফিরে পেতে পারেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে বড় লাভের সম্ভাবনা তৈরি হবে।

৩) বৃষ রাশি- ভাগ্যপতি ও কর্মভাবের অধিপতি গ্রহ শনি একাদশে মার্গী হওয়ায় কেরিয়ারে স্থিরতা আসবে এবং আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক মজবুত হবে। যাঁরা নতুন কাজ বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল।

৪) মিথুন রাশি- মিথুন রাশির দশমে শনি মার্গী হওয়ায় নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে মারাত্মক চমৎকার  সুযোগ আসতে চলেছে এবং দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা লক্ষ্যমাত্রা বা সমস্যা গুলো একে একে সমাধান হবে। সম্পত্তি ও সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।

৫) কর্কট রাশি- কর্কট রাশির সপ্তম ও অষ্টমপতি শনি নবমে ভাগ্যভাবে মার্গী হওয়ায় কারিগরি শিল্প বা কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ ভাগ্যের উন্নতি হতে চলেছে। দীর্ঘ দিনের বঞ্চনার পর শনি দেব আপনাদের স্থায়ী কর্ম প্রাপ্তির সাথে স্থায়ীভাবে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে।

৬) তুলা রাশি- চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন কারিগরি দক্ষতা সম্পন্ন প্রার্থীরা বৃহৎ শিল্প সংস্থা বা রেল দফতরে ভালো চাকরির খবর পেতে চলেছেন এবং সেই সুবাদে সামাজিক সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে।