Calcutta Television Network

কন্যা রাশিতে বুধাদিত্য যোগ, কোন কোন রাশির ভাগ্য খুলবে?

কন্যা রাশিতে বুধাদিত্য যোগ, কোন কোন রাশির ভাগ্য খুলবে?

4 September 2026 , 02:04:23 pm

কোন গ্রহই স্থির নয়,কালের নিয়মে আবর্তিত হতে থাকে। সেই কারণে আগামী  ১৭ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে রবি গ্রহ কন্যা রাশিতে গোচর করবে। কন্যা রাশির অধিপতি গ্রহ উচ্চস্থ বুধের সঙ্গে মিলে একটি অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধের নিজস্ব এবং তুঙ্গস্থ ক্ষেত্র  কন্যা রাশিতে এই যোগ সৃষ্টি হওয়ায় প্রধানত ৫টি রাশির ভাগ্যে আনবে বিরাট সাফল্যের পরিবর্তন।

কন্যা রাশিঃ  এই রাশির লগ্ন বা প্রথম ভাবেই রাজযোগটি গঠিত হচ্ছে। এর ফলে আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, অনেকদিন ধরে আটকে থাকা পদোন্নতি বা ইনসেনটিভ এই সময়ে মিলতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা পার্টনারশিপ শুরু করার জন্য এটি দারুণ সময়।

বৃশ্চিক রাশিঃ আপনার আয় এবং সাফল্য লাভের ঘরে এই যোগ তৈরি হতে চলেছে। ফলে আপনার উপার্জনের নতুন নতুন দিগন্ত খুলে যাবে এবং আর্থিক সমস্যা দূর হবে। সরকারি চাকরি বা বড় কোনো সংস্থায় কাজের অফার আসতে পারে। কঠিন ও দুরূহ কাজ দায়িত্বের সঙ্গে পালন করায় উর্ধতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। সমাজে আপনার মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

মকর রাশিঃ  মকর রাশির নবম স্থান বা ভাগ্যস্থানে বুধাদিত্যের রাজযোগের সৃষ্টি হবে,ফলে অলৌকিক ভাবে আটকে থাকা জটিল ও কঠিন কাজের সহজ সমাধান হবে। ঈশ্বর আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়বে,দরজা খোলার দায়িত্ব আপনার। যারা দীর্ঘ দিন ধরে সরকারী চাকরি পাওয়ার চেষ্টা করছেন বা চাকরি জীবিরা পদোন্নতির চেষ্টা করছেন তাদের সেই প্রচেষ্টা সফল হবে। পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে আর্থিক ও বৈষয়িক সম্পত্তি প্রাপ্তি ও মামলায় জয় লাভের যোগ।

 মীন রাশিঃ  যদিও মীন রাশির শনির সাড়েসাতি চলছে, তা সত্ত্বেও সপ্তম স্থানে বুধাদিত্য এই রাজযোগ সৃষ্টি হওয়ায় অনেকটা স্বস্তি পাবেন। শনি রবি সমসপ্তমে দৃষ্টি বিনিময় করায় শনি অনেকটা দুর্বল হবে,ফলে ব্য়বসায়ীদের দীর্ঘ দিন ধরে আটকে থাকা পাওনা টাকা ফেরৎ পাবেন। সরকারী ঠিকাদাররা বৃহৎ আকারের সরকারী টেন্ডার পাবেন ও পুরনো বকেয়া পেয়ে যাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। 

 বৃষ রাশিঃ বৃষ রাশির পঞ্চম স্থানে বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ায় বিদ্যা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ ও সরকারী অনুদান পাবেন। জাতকদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে অত্যন্ত লাভ জনক প্রমাণিত হবে। সন্তানের সাফল্যের কোনো সুসংবাদ পেতে পারেন। লটারি, শেয়ার বাজার বা পুরোনো কোনো বিনিয়োগ থেকে আকস্মিক ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে এই ৫টি রাশির জাতক-জাতিকারা চাকরি, ব্যবসা এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে বিপুল সাফল্য পেতে চলেছেন। কিন্তু অন্যান্য গ্রহদের অবস্থান এবং দশা ও অন্তর্দশা কি চলছে সেটা দেখাও খুব জরুরী।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN