আপনাদের অনেকেরই যোগ্যতা আছে কিন্তু তার মূল্যায়ণ হচ্ছে না। লেখাপড়া আছে কিন্তু ভাল চাকরি পাচ্ছেন না। দেখতে সুন্দর বা সুন্দরী,ভাল চাকরিও করেন কিন্তু বিয়ে হচ্ছে না। পাশা পাশি দোকান অন্যের দোকানে প্রচুর ভীড়,কিন্তু আপনার ব্য়বসা ভাল চলছে না। কর্মক্ষেত্রে স্থায়ীত্ব পাচ্ছেন না,বিনা কারণে চাকরি চলে যাচ্ছে। দেনার দায়ে জড়িয়ে পড়েছেন,ঘরে থাকতে পারছেন না,শান্তি নেই। এমনি আরও অনেক সমস্য়ায় জড়িয়ে রয়েছেন, কিন্তু কোন কারণ খুঁজে পাচ্ছেন না! আপনার জন্ম তারিখও সঠিক জানা নেই, জনম কুণ্ডলীও করা নেই,তাহলে উপায় কী? নিশ্চয় কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে। কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কোন গ্রহ অশুভ ফল দিচ্ছে? মিলিয়ে দেখুন তো মিলছে কী না,যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার জন্ম ছকে শনি গ্রহ খারাপ ফল দিচ্ছে। কেন না শনি গ্রহ শুভ হলে জাতককে বিত্তবৈভব, ধনী ও সুখী করে তোলে।
১) খাবারের মধ্যে প্রায়ই চুল বা কাঁকড় পান? শনি গ্রহ খারাপ হলে এটা হয়।
২) শরীরের নিম্নাঙ্গে বা সারা শরীরে ব্য়াথা বেদনা অনুভব করেন? শনি গ্রহের কু-প্রভাবের ফল।
৩) চেহারা আগের তুলনায় বেশ খারাপ হয়ে যাচ্ছে বা দুশ্চিন্তায় ভুগছেন? শনি গ্রহ খারাপ হওয়ার লক্ষণ।
৪) আপনি কি অনিদ্রা জনিত রোগে ভুগছেন,বা রাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে? শনি গ্রহের অশুভত্বের ফল।
৫) রিক্সাওয়ালা বা বাড়ির কাজের লোকের সঙ্গে প্রাযই টাকা পয়সা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন? শনি গ্রহ রুষ্ট হলে এটা হয়।
৬) ঘরে সব সময় অশান্তি,ঝগড়া হয়? ঘরে মন দাঁড়াতে চায় না? শনি গ্রহ অশুভ হলে ছন্ন ছাড়া জীবন হয়।
৭) জুতো ঘরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখেন,বা অন্যের জুতো পায়ে দেন? তাহলে শনি খারাপ ফল দেবে।
৮) চলতে ফিরতে প্রায়ই পায়ে ধাক্কা লাগে,বা পায়ে চোট লাগে? নিশ্চিত শনি গ্রহ খারাপ ফল দিচ্ছে।
৯) প্রায়ই কি দাঁত ও নখের যন্ত্রনায় ভোগেন,বা খেতে খেতে জিভে কামড় খান? শনি গ্রহ খারাপের ফল।
১০) আপনার বাড়ির ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস দ্রব্য বার বার খারাপ হচ্ছে? শনি গ্রহ কুপিত হওয়ার লক্ষণ।
সত্যি যদি আপনার জীবনের সঙ্গে এ সব ঘটনা গুলো মিলে যায় তবে দেরী না করে কোন বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন এবং সুখী ও সুস্থ ভাবে জীবন যাপন করুন।