Calcutta Television Network

আপনার রবি গ্রহ খারাপ, কিভাবে বুঝবেন?

আপনার রবি গ্রহ খারাপ, কিভাবে বুঝবেন?

4 September 2026 , 06:59:46 pm

আপনি অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিন্তু তার প্রকৃত সম্মান পাচ্ছেন না।  আপনি ভাল চাকরি করেন কিন্তু সহকর্মী বা অফিসের বেয়ারা দুর্ব্য়বহার করে।  সুন্দরী ও ভাল চাকরিও করেন কিন্তু শ্বশুর বাড়িতে যোগ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। পাশা পাশি দোকান অন্যের দোকানে প্রচুর ভীড়,কিন্তু আপনার ব্য়বসায় খরিদ্দারের সঙ্গে বসচা হয়। দোষ না করেও দোষের ভাগিদার হন। ঋণ নিয়ে শোধ করতে পারছেন না। এমনি আরও অনেক সমস্য়ায় জড়িয়ে রয়েছেন, কিন্তু কোন কারণ খুঁজে পাচ্ছেন না! আপনার জন্ম তারিখও সঠিক জানা নেই, জনম কুণ্ডলীও করা নেই,তাহলে উপায় কী? নিশ্চয় কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে।  কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কোন গ্রহ অশুভ ফল দিচ্ছে? মিলিয়ে দেখুন তো মিলছে কী না,যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার জন্ম ছকে রবি গ্রহ খারাপ ফল দিচ্ছে। কেন না রবি গ্রহ শুভ হলে জাতককের মান সম্মান, বিত্ত বৈভব বাড়িয়ে তোলে।

১) মাঝে মধ্যেই হার্টের বিভন্ন রোগে ভুগছেন বা নিশ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে?- রবি গ্রহের কু-প্রভাব।

২) আপনি কি স্মৃতিভ্রংশ (Dementia)রোগে ভুগছেন?  রবি গ্রহ ভাল ফল দিচ্ছে না।

৩) আপনি কি তুচ্ছ কারণে অফিস বা কর্মক্ষেত্রে নানা ভাবে অপমানিত হন?  রবির গ্রহের খারাপ ফলের প্রভাব।

৪) প্রায়ই কি আপনি লাইটের সুইচ অফ করতে ভুলে যান? রবি গ্রহের কুপ্রভাবের ফল।

৫) ছোট বেলা থেকেই কি মাথায চুল কম বা চুল ঝরে পড়ে কমে যাচ্ছে? রবি গ্রহ শনি যুক্ত নয় তো?

৬) দোষ না করেও বদনামের ভাগিদার হন না তো? রবি রাহু বা কেতু যুক্ত হতে পারে।

৭)  ছোট বেলায় অঙ্ক বিষয়টি কিছুতেই মাথায় ঢুকত না? নিশ্চিত রবি কুফল দিচ্ছে।

৮) অল্প বয়সে চোখের সমস্যা বা চোখের পাওয়ার কম বা বেশীর জন্য চশমা পরেন? রবি গ্রহের অশুভ প্রভাবের ফল।

৯)  বার বার অপমানিত হওয়া সত্ত্বেও একই কাজ পুনরায় করতে থাকেন? রবির অশুভত্বের লক্ষণ 

১০) পিতার সাথে বনিবনার অভাব বা মতের অমিল, সম্পর্ক খারাপ নয় তো? রবি শুভ ফল দিচ্ছে না

সত্যি যদি  আপনার জীবনের সঙ্গে এ সব ঘটনার যে কোন একটি মিলে যায় এবং সঙ্গে অন্যান্য গ্রহগত অবস্থানও দেখা প্রয়োজন তবে দেরী না করে কোন বিশেষজ্ঞ  জ্যোতিষের পরামর্শ নিন। রবি গ্রহের প্রতিকার করে  সুখী ও সুন্দর ভাবে জীবন যাপন করুন। 


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN