Calcutta Television Network

আপনার চন্দ্র গ্রহ খারাপ,কি করে বুঝবেন?

আপনার চন্দ্র গ্রহ খারাপ,কি করে বুঝবেন?

5 September 2026 , 06:23:42 pm

আপনার অনেক দক্ষতা থাকা সত্ত্বেও  দ্বিধা গ্রস্ত, হীন মন্যতায় ভোগেন? অলসতার জন্য কর্মে মন বসাতে পারেন না?  আপনি ভাল চাকরি, টাকা পয়সা থাকা সত্ত্বেও মানসিক শান্তির অভাব বোধ করেন?  এমনি আরও অনেক সমস্য়ায় জড়িয়ে রয়েছেন, কিন্তু তার কোন কারণ খুঁজে পাচ্ছেন না! আপনার জন্ম তারিখও সঠিক জানা নেই, জনম কুণ্ডলীও করা নেই,তাহলে উপায় কী? নিশ্চয় কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে।  কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কোন গ্রহ অশুভ ফল দিচ্ছে? মিলিয়ে দেখুন তো মিলছে কী না,যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার জন্ম ছকে চন্দ্র গ্রহ খারাপ ফল দিচ্ছে। কেন না চন্দ্র গ্রহ শুভ হলে জাতক হাসি খুশী ও মানসিক শান্তিতে থাকেন।

১) মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে প্রায়ই মতের অমিল বা বচসা বাধে?  চন্দ্র গ্রহের কু প্রভাবের ফল। 

২)  আপনি কি প্রায়ই নির্দিষ্ট ট্রেন,বাস ফেল করেন? চন্দ্র গ্রহের অশুভত্বের লক্ষণ।

৩) ধৈর্য কম,একটুতেই ঘাবড়ে গিয়ে চিৎকার করেন?  চন্দ্র গ্রহ পীড়িত হলে এমন হয়।

৪) কারণে অকারণে মানসিক হতাশা ও যন্ত্রনায় ভোগেন?   চন্দ্র অশুভ ফল দিচ্ছে।

৫) দূরের সমুদ্রের জল দেখে হতাশাগ্রস্ত হন?   চন্দ্রের নীচস্থ ফলের কারণে এটা হয়।

৬) কল্পনা শক্তির অভাব ও নেতিবাচক চিন্তায় মশগুল থাকেন?    চন্দ্র গ্রহের দুর্বলতার লক্ষণ।

৭)  আকাশে কালো মেঘ বা ঝড় বাদল হলে মন খারাপ হয়?   চন্দ্র গ্রহ খারাপ হলে এটা হয়।

৮) আপনি কি প্রায়ই দেরি করে অফিসে বা কর্মক্ষেত্রে পৌঁছান?  চন্দ্র ক্ষীন হলে এমনটা ঘটে

৯) একটুতেই সর্দি-কাশি, অ্যাস্থমা, সাইনাস বা ফুসফুসের নানা রোগে ভোগেন ?  চন্দ্র অশুভ হলে এমন হয়।

১০ আত্মবিশ্বাসের অভাব,দ্বিধা গ্রস্ত, হীন মন্যতায় ভোগেন? চন্দ্র গ্রহ পাপ গ্রহ যুক্ত হলে এটা হয়।

সত্যি যদি  আপনার জীবনের সঙ্গে এ সব ঘটনার যে কোন একটি মিলে যায় (সঙ্গে অন্যান্য গ্রহগত অবস্থানও দেখা প্রয়োজন) তবে দেরী না করে কোন বিশেষজ্ঞ  জ্যোতিষের পরামর্শ নিন। চন্দ্র গ্রহের প্রতিকার করে  মনের সুখ ফিরিয়ে আনুন ও সুন্দর ভাবে জীবন যাপন করুন। 


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN