Calcutta Television Network

কন্যায় তুঙ্গস্থ বুধ, কোন ৫ রাশি করবে কামাল!

কন্যায় তুঙ্গস্থ বুধ, কোন ৫ রাশি করবে কামাল!

5 September 2026 , 02:21:05 pm

ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কুণ্ডলীতে বুধ তুঙ্গস্থ  হলে জাতক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি, চমৎকার বাচনভঙ্গি ও অসাধারণ ব্যবসায়িক দক্ষতার অধিকারী হন। বুধ কন্যা রাশিতে তুঙ্গ হয়। বুধ তুঙ্গস্থ হওয়ার কারণে জাতকের স্মৃতিশক্তি, বিশ্লেষণ করার ক্ষমতা এবং শেখার ক্ষমতা খুব শক্তিশালী হয়। কথা বলার শৈলী বা বাচন ভঙ্গি সুন্দর ও আকর্ষণীয় হয়। লেখালেখি, সাংবাদিকতা বা গণমাধ্যমে তারা বিশেষ সাফল্য পান। ব্যবসা, বাণিজ্য, অংক, ফাইন্যান্স বা আইন পেশায় এরা খুব দ্রুত উন্নতি করে থাকেন। বৈজ্ঞানিক গবেষণা বা শিল্প-সাহিত্যের ক্ষেত্রেও তুঙ্গস্থ বুধ শুভ ফল প্রদান করে।

৮ই সেপ্টেম্বর ২০২৬ বুধ কন্যা রাশিতে তুঙ্গস্থ বা উচ্চস্থ হলে মূলত মিথুন ও কন্যা রাশির জাতক-জাতিকারা সর্বাধিক শুভ ফল লাভ করবেন, কারণ  এই দুটি রাশিরই অধিপতি গ্রহ হল বুধ। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধের এই উচ্চস্থ অবস্থানে আসায় আরও কয়েকটি রাশি বিশেষভাবে উপকৃত হবেন।

কন্যা রাশিঃ বুধ আপনার নিজ রাশিতে উচ্চস্থ হওয়ায় বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র ও ব্যবসায় বড় সাফল্যের যোগ থাকে। দশম পতি বুধ কন্যা রাশিতে তুঙ্গস্থ হওয়ায় কর্মক্ষেত্রে আটকে থাকা পদোন্নতির জট খুলবে। বিশেষ করে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক ভাবে মালামাল হওয়ার সম্ভাবনা প্রবল।

মিথুন রাশিঃ  আপনার রাশি চক্রের অধিপতি বুধ চতুর্থ স্থানে তুঙ্গক্ষেত্র কন্য়া রাশিতে  অবস্থান করায়  শিক্ষা,যোগাযোগ, শেয়ার বাজারে লগ্নি, বিজ্ঞাপন দাতাগণ, বানিজ্য ও আইন বিভাগে কর্মরত ব্যক্তিরা আর্থিক বিষয়ে দারুণ ভাবে উন্নতি করবেন। তবে লগ্নি করার আগে বা গুরুত্বপূর্ণ নথিতে সই করার আগে সতর্ক থাকুন।

বৃষ রাশিঃ  বৃষ রাশির দ্বিতীয় পতি বুধ পঞ্চম স্থান কন্য়া রাশিতে তুঙ্গস্থ হওয়ায় আপনার সন্তানের উচ্চ শিক্ষা গবেষণায় মারাত্মক সফলতার যোগ, বিশেষ করে বাচিক শিল্পী, সাংবাদিক,উকিল বা মার্কেটিং সংস্থার কর্মীদের বুধের প্রভাবে সৃজনশীলতা, বুদ্ধিমত্তার উন্নতি  এবং আকস্মিক ধনলাভের পথ উন্মুক্ত করবে।

ধনুঃ  সপ্তম পতি বুধ দশমে তুঙ্গ ঘর কন্যা রাশিতে অবস্থান করায় ছোট বড় সব রকমের ব্যবসায়ীদের মারাত্মক ভাবে আর্থিক উন্নতি করার যোগ। ধনু রাশির জাতক জাতিকারা এই সময় নতুন ব্য়বসাও শুরু করতে পারেন। শেযার ব্রোকাররা বুঝে ট্রেডিং করলে আর্থিক ভাবে কামাল করবেন। উচ্চস্থ বুধের প্রভাবে অন্য় পেশার লোকদেরও ভাগ্যন্নতি, উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে।

সিংহ রাশিঃ  একাদশ পতি বুধ দ্বিতীয় স্থান অর্থাৎ আয়ভাবে তুঙ্গ ঘর কন্য়া রাশিতে অবস্থান করায় আর্থিক দৈনতা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে যাদের টাকা পয়সা আটকে রয়েছে,তা ফেরৎ পাবেন।  ব্যাঙ্ক ঋণ মঞ্জুরের প্রবল সম্ভাবনা। শিল্পপতিরা লাভের মুখ দেখবেন। জন্ম কোষ্ঠীতে বুধ যদি সঠিক ঘর বা ভাবে থাকে,  তবে এই রাশিগুলোর আর্থিক ও কর্ম জীবনেও অধিক ইতি বাচক পরিবর্তন আসবে।


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN