Calcutta Television Network

বুধ গ্রহ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে,সাবধান!

বুধ গ্রহ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে,সাবধান!
27 September 2026 • 09:42:38 pm

পৌরাণিক কাহিনী অনুযায়ী, হিন্দু ধর্মে গ্রহ ও দেবতা হিসেবে বুধের জন্ম চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার গোপন প্রেমের সম্পর্কের মধ্যে হয়েছিল,যা নিয়ে দেবতারাও খুব লজ্জিত হয়েছিলেন। বুধ গ্রহের প্রচুর ভাল গুন থাকা সত্ত্বেও অশুভ বুধ গ্রহ জাতককে ভীষণ বেকায়দায় বা বিপদে ফেলতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্ম ছকে বুধ গ্রহ অশুভ বা দুর্বল  হলে মানুষ কিভাবে বিপদে পড়ে দেখুন এক নজরে-

১) বুধ খারাপ হলে মানুষের বুদ্ধি, বাকশক্তি, ব্যবসায়িক দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা দারুণ ভাবে ক্ষতি গ্রস্থ হয়। 

২) বুধ গ্রহ অশুভ হলে জাতক অত্যন্ত বোকা, ভোঁতা স্মরণ শক্তির অধিকারী এবং যে কোনো তথ্য বা পড়া মনে রাখতে ব্যর্থ হন।  

৩) কথা বলার ভঙ্গি খুব অস্পস্ট হয়। বক্তব্য প্রকাশ করতে ইতস্তত বোধ করেন। 

৪) ব্যবসা, বাণিজ্য, গণিত ও বিশ্লেষণ মূলক কাজে ভীষণ  অসফল হন। 

৫) সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। 

৬) উপস্থিত বুদ্ধির অভাবে কোনো নতুন পরিস্থিতি বা পরিবেশকে দ্রুত জটিলতায় পরিণত করে।

৭) জীবনে প্রচুর ভুল সিদ্ধান্তের জন্য অর্থের খেসারত দিতে হয়।

আপনার জীবনের সাথে যদি এমন ঘটতে থাকে তবে অবশ্যই কোন বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন ও বুধ গ্রহের  প্রতিবিধান করুন।