Calcutta Television Network

মঙ্গল গ্রহ কি অমঙ্গলের কারণ হতে পারে?

মঙ্গল গ্রহ কি অমঙ্গলের কারণ হতে পারে?
22 September 2026 08:58:43 pm

ভারতীয় জ্যোতিষ শাস্ত্র মতে,সব মঙ্গলই মঙ্গলময় নয়,কিছু মঙ্গল আছে যারা অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। যেমন,কখনও ভাল শত্রুর কথা শুনেছেন? বা ভাল চোরের কথা? অথবা উপকারী ভাইরাস? শোনেন নি তো? মঙ্গল যে অমঙ্গলের কাজ  করে, সেটা অনেকেই জানেন। তবে মঙ্গল কিভাবে অমঙ্গল জনক বা শত্রুর ভূমিকা নেয় সেটাই আজ আলোচনা করব। যদিও মঙ্গলকে যোদ্ধা,সাহসী,স্বাধীনচেতা, উচ্চাকাঙ্ক্ষী ইত্যাদি রূপকে ভূষিত করা হয় তবুও এই মঙ্গল গ্রহ বহুক্ষেত্রে খলনায়কের ভূমিকা পালন করে,শত্রুতা করে জীবনকে তছনছ করে দিতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনার রাশি চক্রে কোথায় কোথায় মঙ্গলের অবস্থান থাকলে মঙ্গল অশুভ ফল দেয় বা মাঙ্গলিক দোষের সৃষ্টি করে,এক নজরে দেখে নিন। 

১) কোন জাতক বা জাতিকার লগ্ন বা রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। এই ধরণের মাঙ্গলিক দোষ থাকলে জাতক জাতিকারা অত্যধিক ক্রোধি স্বভাবের হন। নিজের বুদ্ধিতে চলতে ভালবাসেন,অন্যের মতামতকে গুরুত্ব দিতে চান না, ফলে ঝামেলায় জড়িয়ে পড়েন।

২) জন্ম ছকে লগ্ন বা রাশির  চতুর্থে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। চতুর্থ স্থান মানে গৃহ,এই মাঙ্গলিক দোষ যুক্ত জাতক জাতিকারা ঘর গৃহস্থালী জীবনে ভীষণ অসুখী হয়।  পরিবারের অন্য় সদস্যদের সঙ্গে অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। ফলে অশান্তি শুরু হয়।

৩) কোন জাতক জাতিকার জন্ম ছকের সপ্তম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। জ্যোতিষ শাস্ত্রে সপ্তম স্থান মানে বিবাহের যায়গা। সপ্তম ঘরে মাঙ্গলিক দোষ সৃষ্টি হলে জাতক বা জাতিকারদের বিয়ে হতে সমস্যা হয়। কেন না পাত্র বা পাত্রী সহজে পছন্দ হতে চায় না,বা মতের মিল হতে চায় না।

৪)  অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করলেও মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়। এই মাঙ্গলিক দোষে জাতক জাতিকাদের দাম্পত্য় জীবনে তুমুল অশান্তি নেমে আসে,জীবন দুর্বিসহ করে তোলে,অবশেষে বিবাহিত জীবনে বিচ্ছেদ পর্যন্ত নেমে আসতে পারে।

৫) দ্বাদশ ঘরে মঙ্গল থাকলেও মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। কোন জাতক জাতিকার দ্বাদশস্থ মঙ্গল সংসার জীবনে বৈরাগ্য় নিয়ে আসে। সংসারে মন টিকতে চায় না, বহির্মুখী করে তোলে। সংসারে মন না থাকায় পরিবারের অন্য় সদস্যদের বিরাগভাজন হন।

মনে রাখবেন, পুরুষের মাঙ্গলিক দোষের কারণে বার বার কর্ম পরিবর্তন ও কর্ম চ্যুতি ঘটে। আর নারীদের ক্ষেত্রে কর্মযোগীনি করে তোলে।


×
  • CTVN