জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র গ্রহকে প্রেম, প্রীতি, সৌন্দর্য, বৈবাহিক সুখ এবং ধন-সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আপনার রাশি চক্রে শুক্র যদি অশুভ স্থানে থাকে অথবা মারক ঘরে অবস্থান করে,তবে একাধিক অসামঞ্জস্যপূর্ণ ঘটনা ঘটতে থাকবে।এক নজরে দেখে নিন এই ঘটনা গুলি আপনার সঙ্গে ঘটছে কি না,যদি ঘটে তবে বুঝবেন আপনার শুক্র খারাপ ফল দিচ্ছে।
১) জীবনে একাধিক বার প্রেমে পড়বেন, বার বার বিচ্ছেদও ঘটতে থাকবে।
২) দাম্পত্য় জীবনে ঝগড়া, ঝামেলা লেগেই থাকবে,সুখের অভাব দেখা দেব।
৩) আপনার ব্যাঙ্কে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ভাল বাড়ি করে উঠতে পারবেন না।
৪) পড়াশোনা বা কর্মের থেকে পোশাক বা রূপ চর্চার প্রতি গুরুত্ব বেশী থাকবে।
৫) যে কোন কারণই হোক, অনেক চেষ্টা করেও গাড়ি কেনা হয়ে উঠবে না।
৬) শুক্র খারাপ হলে টাকা-পয়সা থাকা সত্ত্বেও মানুষ সুখ-স্বাচ্ছন্দ্য বা বিলাসিতা উপভোগ ব্যর্থ হয়।
৭) অনেক সময় বিয়ের পরেও বিবাহ-বহির্ভূত বা অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
৮) চেহারার স্বাভাবিক ঔজ্জ্বল্য ও আকর্ষণ কমে যায়। সবসময় একটা মলিন ও দুখী মনোভাব দেখা দেয়।
৯) জুয়া, মদ্যপান বা যেকোনো ধরনের কু-অভ্যাসের প্রতি ঝোঁক বেড়ে যায়।
১০) শুক্র খারাপ হলে ডায়াবেটিস, কিডনির সমস্যা ও শুক্রাণু বা প্রজনন সংক্রান্ত জটিলতা দেখা দেয়।
সত্যি যদি আপনার জীবনের সঙ্গে এ সব ঘটনার কোন একটি মিলে যায়, তবে আর দেরী না করে কোন বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। শুক্র গ্রহের প্রতিকার করে দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনুন ও বিলাস বহুল জীবন যাপন করুন।