সাধারণ মানুষ সব সময় বুঝে উঠতে পারেন না,তাদের জন্ম ছকে কোন গ্রহ কোথায় থাকলে শুভ বা অশুভ ফল দেবে। এমন কিছু গ্রহ আছে যারা অশুভ স্থানে বসে মারত্মক শুভ ফল দান করে,আবার মারাত্মক ক্ষতিও করে। শনি গ্রহ অষ্টমে থাকলে কোন কোন বিষয়ে সতর্কতা দরকার, দেখে নিন এক নজরে। মিলিয়ে নিন আপনার জন্ম ছকে অষ্টমে শনি নেই তো?
১) জন্ম ছকে যদি আপনার অষ্টম ঘরে শনি থাকে,তাহলে কারও কাছে থেকে কোন প্রকার উপহার বা চামড়া জাতীয় কিছু নেবেন না। কারণ এর ফলে এই জাতকের ভয়ঙ্কর দায়বদ্ধতা বাড়বে। পরবর্তীকালে অনেক ত্যাগ স্বীকার করে এর মূল্য চোকাতে বাধ্য হবেন।
২) অষ্টমে জন্মকালিন শনি থাকলে, ভুলেও ব্যাঙ্ক ঋণ নেবেন না। অষ্টমে শনি থাকলে ধার করে ব্যবসা বাড়াতে গিয়ে আরও ঋণের জালে জড়িয়ে পড়বেন, এতে লাভের থেকে ক্ষতি বেশী হবে।
৩) জন্ম ছকে অষ্টমে শনি থাকলে, পিতামাতার মৃত্যুর পর যে পৈত্রিক সম্পত্তি, টাকা পয়সা বা জায়গা জমি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। এই সব সম্পত্তির দখল পেতে অনেক সময় আদালতের দ্বারস্থ হতে হয়।
৪) শিশু কন্যা সন্তানদের অষ্টমে শনি থাকলে অনেক সময় পিতৃ স্থানীয় কারও দ্বারা নির্যাতিত হতে হয়,সতর্ক থাকুন।
৫) অষ্টমে শনি থাকলে ঘোর বিপদে বন্ধুরা পিছন থেকে ছুরি মারে। তাই ঘনিষ্ঠ বন্ধুর থেকে সর্বদা সতর্ক থাকুন।
৬) অষ্টমে শনি মানেই খুব কঠোর পরিশ্রম করে ভাগ্যকে গড়ে তুলতে হয়। তাই কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না। হাড়ভাঙা পরিশ্রম করে জীবন গড়ে তুলতে পারলে মধ্য বয়সের পর থেকে সুফল পাবেন।
৭) অষ্টমস্থ শনি জন্ম ছকে থাকলে এমন পরিবারে বিয়ে হয় যাদের আগে স্বচ্ছলতা ছিল, বর্তমানে ক্ষয়িষ্ণুর পথে। জাতিকার অষ্টমে শনি থাকলে, স্বামীর আর্থিক ঋণও তাকে শোধ করতে হয়।
৮) অষ্টমে শনি থাকলে, আপনি আত্মীতার সম্পর্ক রক্ষা করতে দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনার বিপদে কাউকে পাশে পাবেন না।