Calcutta Television Network

সিংহ রাশিতে বৃহস্পতি কেতুর "ধ্বজ যোগ", কোন ৪রাশির জাতক ওড়াবেন বিজয় পতাকা?

সিংহ রাশিতে বৃহস্পতি কেতুর "ধ্বজ যোগ", কোন ৪রাশির জাতক ওড়াবেন বিজয় পতাকা?
1 November 2026 • 05:22:02 pm

ভারতীয় সনাতন ধর্মের বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বর্তমানে ২০২৬ সালের নভেম্বরে  দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে অবস্থান করেছেন এবং সিংহ রাশিতেই কেতুও মঘা নক্ষত্রে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয়ে গুরু-কেতুর 'ধ্বজ যোগ' সৃষ্টি করেছে। গোচরে এই শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির ভাগ্যে বিশেষ শুভ পরিবর্তন আনতে চলেছে। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে ধ্বজ যোগ বা ধ্বজা যোগ  একটি অত্যন্ত শুভ, বিরল এবং শক্তিশালী রাজযোগ হিসেবে পরিচিত। "ধ্বজা" শব্দের অর্থ হলো পতাকা বা নিশান, যা মূলত বিজয়, চরম সাফল্য, নেতৃত্ব, সামাজিক প্রতিষ্ঠা এবং সুনামের প্রতীক। কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলীতে এই যোগ থাকলে তিনি সমাজে নিজের সাফল্যের পতাকা ওড়াতে সক্ষম হন। গোচরে এই 'ধ্বজ যোগ' সৃষ্টি হওয়ায় যে ৪রাশির কপালে সৌভাগ্যের বিজয় পতাকা উড়বে,তারা হলেন-

মেষ রাশিঃ কর্মক্ষেত্রে বড় সুযোগ, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া এবং পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। "ধ্বজা" বিজয়ের প্রতীক হওয়ায় এই রাশির জাতকরা জীবনে সমস্ত বাধা-বিপত্তি এবং শত্রুদের অনায়াসে পরাজিত করতে পারবেন।  তাঁদের সংকল্প ও ইচ্ছাশক্তি  অত্যন্ত দৃঢ় হওয়ায় দ্রুত সফলতা আসবে।

বৃষ রাশিঃ জমি, বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুখবর আসতে পারে এবং পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ব্যবসা বা চাকরির মাধ্যমে প্রচুর ধন-সম্পত্তি, স্থায়ী সম্পদ, গাড়ি বা বাড়ির ক্রয়ের প্রবল সম্ভাবনা তৈরি হবে।

সিংহ রাশিঃ  আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে; পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এই যোগের প্রভাবে ব্যক্তি নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবেন। চেষ্টা করলে নিজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

তুলা রাশিঃ  আয় ও লাভের নতুন দ্বার উন্মোচিত হতে থাকবে এবং চাকুরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই যোগের ফলে জাতক-জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। তাঁরা যেকোনো দল বা সংস্থার প্রধান বা চালিকাশক্তি হয়ে ওঠবেন।একাদশে বৃহস্পতি কেতুর শুভ 'ধ্বজ যোগ' এর কারণে  জাতককে দীর্ঘ জীবন এবং সংকটের মুখেও বিজয় পতাকা ওড়ানোর শক্তি দেবে।