ভারতীয় হিন্দু পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র মতে, ধনতেরাস বা ধনত্রয়োদশী হলো দীপাবলি উৎসবের সূচনার প্রথম দিন, যা কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। 'ধন' মানে সম্পদ এবং 'তেরাস' অর্থ ত্রয়োদশী বা তেরো তম দিন। সমৃদ্ধি ও সুখ-সৌভাগ্যের দেবী লক্ষ্মীর কৃপা লাভের আশায় এদিন পুজো অর্চনা করা হয়। ২০২৬ সালের ধনতেরাস ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে। ভাগ্যের উন্নতির জন্য এদিন সোনা-রুপো ও অন্যান্য জিনিস কেনার প্রথা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না কোন শুভ সময় কেনাকাটা করলে মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ লাভ করা যায়। আজ জানাব সেই গুরুত্বপূর্ণ বিশেষ মুহুর্তের কথা।
অভিজিৎ মুহূর্ত হলো হিন্দু জ্যোতিষ শাস্ত্র ও বিশুদ্ধ পঞ্জিকা এবং সময় বিচার অনুযায়ী দিনের সবচেয়ে শুভ এবং বিজয়ের পর্ব। সংস্কৃত শব্দ 'অভিজিৎ'-এর অর্থ হলো 'জয়ী' বা 'অপরাজিত'। এটি সাধারণত প্রতিদিন দুপুরবেলা বা মধ্যাহ্নকালীন সময়ে তৈরি হয়। স্থানীয় সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে এর সঠিক সময় নির্ধারিত হয়। স্থানীয় সময়ে দুপুর ১২টার আগে শুরু হয়ে ১২টার পর শেষ হয়, এটি মোট প্রায় ৪৮ মিনিটের একটি সেরা মুহুর্ত। জ্যোতিষ শাস্ত্রীয় মতে এই সময়কে সমস্ত নেতিবাচক শক্তিহীন, ত্রুটিহীন বা দোষমুক্ত বলে মনে করা হয়। এবছর এই অভিজিৎ মুহূর্ত শুরুহচ্ছে ৬ই নভেম্বর বেলা ১১:৪৮ মিনিট থেকে এবং চলবে দুপুর ১২:৫৬ মিনিট পর্যন্ত। আপনার আর্থিক সুবিধা মত এই সেরা সময়ে কেনাকাটা সারলে হয়ত ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন।