ধনু রাশির অধিপতি গ্রহ স্বয়ং দেবগুরু বৃহস্পতি। ২০২৬ সালে নভেম্বরে বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন এবং কেতুর নক্ষত্রে দেবগুরুর এই অবস্থানের কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে মারাত্মক কিছু পরিবর্তন, নতুন চাকরির সুযোগ এবং আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি হল ধনু রাশির চতুর্থপতি ও নিজের রাশির অধিপতি,এবং গোচরে নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান করায় ধনু রাশির জাতকদের পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
১) নতুন কর্মপ্রার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। দীর্ঘ দিন ধরে যারা চাকরির চেষ্টা করছেন,তারা নতুন কর্মের সন্ধান পাবেন।
২) নতুন ব্যবসা বা কোনো বড় প্রজেক্ট শুরু করা বা ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য সময়টি অনুকূল। সততা ও শৃঙ্খলার সাথে কাজ করলে বড় কোনো সাফল্য বা পদোন্নতি আপনার জন্য অপেক্ষা করছে। তবে অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে যেকোনো চুক্তি করার সময় স্বচ্ছতা বজায় রেখে সতর্ক থাকুন।
৩) শিক্ষকতা, প্রকাশনা, আইন,বা আন্তর্জাতিক যোগাযোগের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই গোচর বিশেষ সুফল নিয়ে আসবে।
৪) এই সময়ে আপনার আয়ের পথ প্রশস্ত হতে পারে। পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা এই সময়ে ফেরত পাবেন।
৫) যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে আছেন, তাদের এই সময়ে প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে বা বিয়ের সিদ্ধান্ত সফল হবে।
৬) বৃহস্পতির প্রভাবে সামগ্রিক ভাবে শরীর ভাল থাকলেও গুরু-কেতুর সংযোগের কারণে সর্দি-কাশি বা পেটের ছোটখাট সমস্যা দেখা দিতে পারে।
৭) পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে দীর্ঘ দিনের ভুল বোঝাবুঝি অবসান হতে চলেছে।
৮) তবে রাশিচক্রের কিছু বিশেষ গ্রহগত অবস্থানের কারণে বড় কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত।
জ্যোতিষ শাস্ত্র মতে, বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ পেতে দেবগুরুর বীজ মন্ত্র জপ করতে পারেন। পাশাপাশি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা বা হলুদ কোনো বস্তু দান করা ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়।