ধনতেরাসের তিথি চলাকালীন রাশি অনুযায়ী শুভ জিনিস কেনা বেশ প্রচলিত ধারণা ও বিশ্বাস। হিন্দু পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিভিন্ন রাশির জাতকদের জন্য আলাদা আলাদা ধাতু বা সামগ্রী কেনার কথা উল্লেখ করা হয়েছে,যেমন-
মেষ রাশি- সোনার অলঙ্কার, রুপোর মুদ্রা, তামার পাত্র বা জমি-বাড়ি।
বৃষ রাশি- রুপোর গয়না, রুপোর মুদ্রা বা সাদা রঙের সৌখিন সামগ্রী।
মিথুন রাশি- সোনা কিংবা ব্রোঞ্জের জিনিস, বই, কলম বা ইলেকট্রনিক্স সামগ্রী।
কর্কট রাশি- রুপোর শ্রীযন্ত্র বা মুদ্রা, রুপোর বাসন।
সিংহ রাশি- সোনার গয়না, তামার পাত্র বা মুদ্রা।
কন্যা রাশি- সোনা বা পিতলের পাত্র, ক্রিস্টাল বা গাছ।
তুলা রাশি- রুপোর গয়না বা সাদা পোশাক।
বৃশ্চিক রাশি- তামা বা রুপোর গয়না।
ধনু রাশি- সোনার বা পিতলের জিনিস, স্বর্ণমুদ্রা।
মকর রাশি- অ্যালমুনিয়ামের পাত্র বা কালো ধাতব সামগ্রী অথবা ইস্পাতের পাত্র।
কুম্ভ রাশি- ধাতব বা বৈদ্যুতিক সামগ্রী, ঘড়ি বা স্টিলের জিনিস।
মীন রাশি- সোনার অলঙ্কার, পিতলের পাত্র বা দেবদেবীর মূর্তি।