ভারতীয় সনাতন ধর্মের বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ৩১ অক্টোবর, ২০২৬ তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর পরিবর্তন করেছেন। কর্কট থেকে সিংহ রাশিতে বৃহস্পতির এই ঘর পরিবর্তনের ফলে শনির সঙ্গে বৃহস্পতির একটি ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুযায়ী বহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে মেষ, কর্কট, তুলা, ধনু ও কুম্ভ রাশির মতো কয়েকটি রাশির জাতকদের কর্মজীবনে উন্নতি, উচ্চ শিক্ষা ও গবেষণা সুযোগ, সেই সাথে আর্থিক ক্ষেত্রে আয় বৃদ্ধির সাথে শুভ পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু বৈদিক জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে সিংহর ঘরে প্রবেশের ফলে কিছু রাশির ক্ষেত্রে মারাত্মক অশুভ বার্তা বয়ে আনবে। ৩টি রাশির ক্ষেত্রে এই সময় মানসিক, শারীরিক, সামাজিক ও কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে, তাই বিশিষ্ট জ্যোতিষীরা ৩টি রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন,তারা হলেন-
মীন রাশিঃ একে তো মীন রাশির জাতকদের সাড়েসাতি চলছে,তার উপর রাশি অধিপতি ও দশমপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করায় কর্মক্ষেত্রে কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে। এর ফলে নিজের কথা ভাবা বা নিজের প্রতি নজর দেওয়া কঠিন হবে। এর কারণে স্বাস্থ্যের ওপর মারাত্মক খারাপ প্রভাব পড়তে পারে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ও রাগ বৃদ্ধি পাওয়ার কারণে প্রেম বা দাম্পত্য সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রুতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশিঃ সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি তৃতীয় ঘর সিংহ রাশিতে অবস্থান করায় ব্যবসায়ীরা সতর্ক ভাবে আর্থিক লেনদেন করুন,নচেৎ জালিয়াতির শিকার হতে পারেন এবং ব্যয়ের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা দরকার। আর্থিক টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশিঃ দ্বাদশপতি ও তৃতীয়পতি বৃহস্পতি অষ্টম ঘর সিংহ রাশিতে অবস্থানের ফলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বা প্রেমের সম্পর্কে মারাত্মক ভুল বোঝাবুঝি হবে। আপনার অতিরিক্ত অহংকার বোধের কারণে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ ও একাধিক সমস্যা দেখা দিতে পারে। যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে ভেবে চিন্তে পদক্ষেপ নিন।