Calcutta Television Network

রাশি লগ্ন জানা নেই? চিন্তা কিসের? ধনতেরাসে মাত্র একটি জিনিস কিনলেই কেল্লাফতে।

 রাশি লগ্ন জানা নেই? চিন্তা কিসের? ধনতেরাসে মাত্র একটি জিনিস কিনলেই কেল্লাফতে।
4 November 2026 • 05:16:43 pm

ধনতেরাসের দিনে নতুন জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে জিনিস কিনে ঘরে আনলে ঘরে সুখ, সমৃদ্ধি ও ধন-সম্পদ বৃদ্ধি পায়। ভারতীয় সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র মতে ধনতেরাসের দিনে সোনা, রুপো ও বিভিন্ন ধাতব সামগ্রী কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এমন অনেকেই আছেন, যাদের রাশি,লগ্ন, নক্ষত্র কিছুই জানা নেই,তাদের কথা মনে রেখে এই দিনে কোন জিনিস ক্রয় করলে শুভ ফল লাভ হবে বলে প্রচলিত ধারণা আছে তা বর্ণনা করা হলো-

১) ধনতেরাসে সোনা বা রুপোর গয়না, কয়েন কিংবা লক্ষ্মী-গণেশের খোদাই করা রুপো বা সোনার মুদ্রা কেনা সবচেয়ে শুভ ধরা হয়।

২) তামা, পিতল বা রুপোর বাসনপত্র কেনা খুব ভালো।  জলের পাত্র যেমন— লোটা,কলস বা গ্লাস কেনা শুভ বলে মনে করা হয়।

৩) পুজোর জন্য মা লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি বা ছবি কেনা হয়।

৪) নতুন ঝাঁটা কিনলে ঘর থেকে নেতিবাচক শক্তি ও দারিদ্র্য দূর হয়, (তবে মনে রাখবেন, সূর্যাস্তের পর ঝাঁটা কেনা উচিত নয়)।

৫) ঘরে ইতিবাচক শক্তি আনতে নতুন মাটির প্রদীপ বা দিয়া কেনা শুভ বলে মনে করা হয়।

৬) বর্তমান সময়ে অনেকে মোবাইল, ল্যাপটপ বা নতুন ইলেকট্রনিক সামগ্রী,ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ  কিনে থাকেন।

৭) গোমতী চক্র, কুবের যন্ত্র, লবণ কিংবা নতুন পোশাকও অনেকে এই দিনে কিনে থাকেন।

৮) অনেকে এই দিনে শুকনো ধনে বীজ কিনে পূজায় ব্যবহার করেন এবং পরে মাটিতে পুঁতে দেন, যা সমৃদ্ধির প্রতীক।

আপনার সাধ্যমতে,মনের বিশ্বাস নিয়ে মাত্র একটি জিনিস কিনুন। ঈশ্বরের কৃপা থাকলে নিশ্চয় তাঁর আশীর্বাদ আপনি পাবেন।