আজকালকার দিনে, মানুষ কেবল পরিশ্রমের ওপর নির্ভর করেই আশায় থাকে না যে তাঁর জীবনে সুখ-সমৃদ্ধি কিংবা অর্থের মুখ দেখবে। এখন, অনেকে এমন রয়েছে পরিশ্রম করার সঙ্গে সঙ্গে ভাগ্যকেও বিশ্বাস করে। কথায় আছে, কপালে যদি থাকে তাহলে ঠিক হবে। এদিকে, আবার জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে নাকি কয়েকটা জিনিস রাখলে আমরা আমাদের ভাগ্যের অনেকটা বদল ঘটাতে পারি। চলুন, তাহলে জেনে নেওয়া যাক কী কী বাড়িতে রাখলে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
ঝর্ণা:- ঝর্ণা বাড়িতে রাখলে এটা শুভ বলে মনে করা হয়। এটিকে রাখতে হবে বাড়ির প্রবেশপথে। অনেক বাড়িতে দেখা গেছে, বাড়ি সাজিয়ে তোলার জন্য নিজের অজান্তেই বাড়িতে নকল ঝর্ণা রেখেছেন। ঝর্ণা সৌভাগ্য বৃদ্ধিতে কাজ করে।
অ্যাকোয়ারিয়াম:- জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়িতে যদি জলে জ্যান্ত মাছ রাখা হয় তাহলে সৌভাগ্যের জন্য খুব ভালো ফল প্রদান করেন। জানা যাচ্ছে, মাছগুলো যদি ভালো থাকে তাহলে বাড়ির প্রতিটা সদস্যও ভালো থাকে। তবে, হ্যা একথা ঠিক যে সময় সময় অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে হবে। ময়লা একেবারেই জমতে দেওয়া যাবে না।
শুভকামনা বিড়ালের মূর্তি:- এই মূর্তি বাড়িতে রাখলে নাকি খুবই শুভ বলে মনে করা হয়। এই মূর্তি, বাড়িতে রাখলে টাকার সুখ বয়ে নিয়ে আসে। এটি বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখা উচিত।
হাতির মূর্তি:- এই মূর্তিও বাড়িতে রাখলে খুব ভালো ফল প্রদান করেন। এই মূর্তি বাড়িতে শক্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে।
রঙিন ঘোড়ার ছবি:- এই ঘোড়ার ছবি বাড়িতে রাখলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
লাল দরজা:- জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, বাড়ির প্রধান দরজা যদি লাল রংয়ের হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। বাড়িতে ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়।