১০ই অক্টোবর,২০২৬ সালের মহলায়ের পর দেবী পক্ষের সূচনা থেকে বিজয়া পর্যন্ত মা দুর্গার আশীর্বাদ ধন্য প্রধানতঃ ৫টি রাশির ওপর মায়ের বিশেষ কৃপা থাকবে ও তাদের ভাগ্য দারুণভাবে চমকাতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই বছর দেবী দুর্গার ঘোড়ায় আগমন ঘটছে, যার প্রভাবে বিশেষ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির জোয়ার আসতে চলেছে।
মা দুর্গার আশীর্বাদে দেবীপক্ষে যে রাশিগুলির ভাগ্য বদলাতে চলেছে, মা দুর্গার কৃপাধন্য প্রধান সেই ৫টি রাশি হলঃ
১) বৃষ রাশিঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই দেবীপক্ষ অত্যন্ত শুভ ও ফলদায়ী হতে চলেছে। জীবনে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আসলেও তা বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে কাটিয়ে উঠতে পারবেন। মা দুর্গার কৃপায় দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আর্থিক দিক থেকে বড় উন্নতির যোগ রয়েছে। অষ্টমীতে মাকে আতর বা সুগন্ধি নিবেদন করুন।
২) কর্কট রাশিঃ দেবী পক্ষের সূচনা লগ্ন থেকে কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর মা দুর্গার অসীম কৃপা ও আশীর্বাদের হাত
থাকবে। কর্কট রাশির জাতকরা সামাজিক কাজে সম্মান ও পেশাগত ক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন। দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। মায়ের আশীর্বাদ ও শুভ ফল পেতে অঞ্জলিতে মা দুর্গাকে কাঁচাদুধ নিবেদন করুন।
৩) সিংহ রাশিঃ দেবীর বিশেষ নজর থাকবে যে রাশির ওপর,সেই চরম ভাগ্যবান রাশি হল সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের সাহস,মনোবল ও পরাক্রম বৃদ্ধি পাবে, ক্যারিয়ারে শুভ পরিবর্তন আসবে এবং দীর্ঘ দিনের কোনো বড় সমস্যার স্থায়ী সমাধান হবে। প্রভাবশালী লোকেদের সান্নিধ্য লাভ করবেন। বিশেষ ফল পেতে অঞ্জলীতে মা দুর্গার পায়ে মিষ্টি নিবেদন করুন।
৪) কন্যা রাশি এই রাশির জাতকরা দেবীপক্ষের শুরুতেই কোনো বড় সুখবর পেতে চলেছেন। মা দুর্গার আশীর্বাদে জীবনের নানা জটিল সমস্যার সমাধান চোখের নিমেষেই হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যকলাপের প্রতি আগ্রহ বাড়বে এবং সব ধরনের দুঃখ-কষ্ট কাটিয়ে জীবনে মানসিক শান্তি লাভ করবেন। পুষ্পাঞ্জলিতে মাকে পদ্মফুল নিবেদন করুন।
৫) ধনু রাশিঃ ধনু রাশির জাতকদের জন্য ২০২৬ সালের দুর্গা পুজো বিশেষ সৌভাগ্য বয়ে নিয়ে আসতে চলেছে। দেবী পক্ষের শুরু থেকে দশমী পর্যন্ত দেবীর আশীর্বাদের হাত আপনার মাথায় থাকবে। ক্যারিয়ার ও কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে চলেছে,সেই সঙ্গে দারুন সুখবর পেতে চলেছেন এবং সব কাজেই মা দুর্গার কৃপা ও ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। অষ্টমীর অঞ্জলি শেষে মা দুর্গা করে পাকা কলা নিবেদন করুন।