ভারতীয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২০২৬ সালের দুর্গাপূজায়, দেবী দুর্গার ঘোটকে আগমন এবং নৌকায় গমন করবেন। জ্যোতিষ শাস্ত্র এবং দেবী ভাগবত পুরাণ অনুযায়ী, দেবীর এই দুই বাহনের প্রভাব যেমন সামগ্রিক মর্ত্যলোকের ওপর পড়ে, তেমনই নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনেও এর সুগভীর ইতিবাচক প্রভাবও লক্ষ্য করা যাবে। সমগ্র দিক বিচার করে দেখা যায়,মা দুর্গার ঘোটকে আগমনের ফলকে 'ছত্রভঙ্গস্তুরঙ্গমে' অর্থাৎ সামাজিক বা রাজনৈতিক অস্থিরতার প্রতীক বলা হয়ে থাকে। কিন্তু অন্য দিকে আবার দুর্গা মায়ের নৌকায় গমনের ফলে মর্ত্যভূমি সুজালাং সুফলাং শস্য-শ্যামলাং ও সমৃদ্ধতিতে ভরে উঠার বার্তাও দেব। আসুন জেনে নিই এই দুই ধরনের বাহনে আগমন-গমনের প্রভাবে কোন ৩রাশির সৌভাগ্যের দরজা খুলে বিরাট পরিবর্তন আসতে চলেছে-
সনাতন জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে, দেবীর এই বিশেষ আগমন-গমনের ফলে ৩টি রাশির জাতক-জাতিকারা মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করবেন এবং তাঁদের সৌভাগ্যে চমক আসবে ও জীবনে দারুণ উন্নতি দেখা যাবে।
১) বৃষ রাশিঃ এই রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত চমৎকার ও সমৃদ্ধিময় হবে। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। আর্থিক দিক শক্তিশালী হওয়ার পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় ভালো ফল করতে পারবে।
২) মিথুন রাশিঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে। ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আর্থিক শ্রী বৃদ্ধির সাথে সম্পত্তি ক্রয়েরও যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি হবে এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।
৩) সিংহ রাশিঃ সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও পরাক্রম বৃদ্ধি পাবে। সমাজে মান-যশ বৃদ্ধি পাবে এবং নতুন কোনও বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। সরকারী বা নামী দামী প্রতিষ্ঠানে কর্ম প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে।