আপনার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ণ হচ্ছে না। লেখাপড়া শিখেও ভাল চাকরি পাচ্ছেন না। দেখতে ভাল,চাকরিও করেন ভাল কিন্তু বিয়ে হচ্ছে না। কর্মক্ষেত্রে স্থায়ীত্ব নেই,বিনা কারণে চাকরি চ্যুত হচ্ছেন। আর্থিক অনটনে মনে শান্তি নেই। এমনি আরও অনেক সমস্য়া, কিন্তু কোন কারণ খুঁজে পাচ্ছেন না! আপনার জন্ম ছকে শনি গ্রহ কি খারাপ ফল দিচ্ছে? কেন না শনি মহারাজ হলেন কর্মফল দাতা। শনি ভালো থাকলে পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয় এবং কর্ম জীবনে বড় পদ বা স্থায়িত্ব আসে। আকস্মিক ধন প্রাপ্তির বদলে দীর্ঘ মেয়াদী সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে। ব্যবসা বা চাকরিতে লাভবান হওয়ার প্রচুর সম্ভাবনা বাড়ে। কী উপায় করলে শনি মহারাজের শুভফল লাভ করবেন, দেখে নিন এক নজরে-
১) জাতককে অত্যন্ত ধৈর্যশীল, বিচক্ষণ, মিতব্যয়ী ও কর্তব্যপরায়ণ হওয়া দরকার।
২) যথাসম্ভব দয়ালু প্রকৃতির হন, সত্য ও ন্যায়ের পথে চলুন এবং সমাজ সেবামূলক কাজে অংশ গ্রহণ করুন।
৩) জাতকের মধ্যে সময়ের সঠিক জ্ঞান ও নিয়মানুবর্তিতা তৈরি হলে শনিদেবের কৃপা লাভ হয় ।
৪) সাধ্যমতো কালো তিল, বিউলির ডাল, সরিষার তেল বা কালো কাপড় দরিদ্রদের দান করুন।
৫) শনিবার কালো গরু,কালো কুকুর ও কাককে নিয়মিত খাবার দিন।
৬) প্রবীণ ও শারীরিক প্রতিবন্দ্বীদের সেবা করলে শনিদেব প্রসন্ন হন।
৭) আপনার অধীনস্থ কর্মী,রিক্সাওয়ালা বা বাড়ির কাজের লোকের সঙ্গে টাকা পয়সা নিয়ে অযথা বিবাদ করবেন না
৮) সম্ভব হলে মেঝেতে আসন পেতে বসে দুপুর বা রাতের খাবার খান।
৯) প্রতি শনিবার সন্ধ্যায় শনি দেবের মন্দিরে বা বাড়ির পশ্চিম দিকে সরিষার তেলের প্রদীপ জ্বালান।
১০) ভক্তি ভরে প্রতিদিন নিয়মিত "ওঁ শং শনৈশ্চরায় নমঃ" মন্ত্র জপ করুন।
শনি হলো ন্যায়বিচার ও কর্মের দেবতা। সবসময় সততা বজায় রাখুন, পরিশ্রমী হন এবং বড়দের সম্মান করুন। কাউকে ঠকাবেন না। শনির প্রভাবে পাওয়া সাফল্য দেরিতে এলেও তা অত্যন্ত দীর্ঘ স্থায়ী ও মজবুত হয়। সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এছাড়া সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের যোগ তৈরি হয়।