Calcutta Television Network

ভুত চতুর্দশীতে অশুভ শক্তিকে তাড়িয়ে, কি উপায়ে সৌভাগ্যের দরজা খুলবেন ? দেখে নিন এক নজরে-

ভুত চতুর্দশীতে অশুভ শক্তিকে তাড়িয়ে, কি উপায়ে সৌভাগ্যের দরজা খুলবেন ?  দেখে নিন এক নজরে-
6 November 2026 • 05:00:26 pm

প্রচলিত বিশ্বাস অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অশরীরি কু-আত্মারা জেগে ওঠেন। ভূত চতুর্দশীর দিন কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায়। তখন কু এবং সু আত্মারা মর্ত্যে আসেন। সু-আত্মার আশীর্বাদ পেতে ও কু-আত্মার অশুভ শক্তি দূর করতে  এই দিন ১৪ টি প্রদীপ জ্বালানো এবং ১৪ রকম শাক খাওয়ার রীতি প্রচলিত আছে। তা ছাড়াও বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ টোটকা ও পুজো অর্চনার বিধানও দেওয়া হয়েছে।  রাশি অনুযায়ী কার কী করা উচিত তা একবার চোখ বুলিয়ে নিন।

মেষ রাশি- ভূত চতুর্দশীর দিন মেষ রাশির জাতকরা বজরংবলীর পুজো করুন। এদিন হনুমান মন্দিরে গিয়ে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন। রাতে রান্নাঘরের দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা ভূত চতুর্দশীর রাতে কালী মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে "ওম এং হৃীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চৈঃ" মন্ত্রটি জপ করুন।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা  নেতিবাচক শক্তি দূর করতে ধুনোর সঙ্গে সৈন্ধব লবণ, নিমপাতা, কালো সরষে এবং কর্পূর মিশিয়ে সারা বাড়িতে ধোঁয়া দিন।

কর্কট রাশি- ভূত চতুর্দশীর দিন আপনার ঘরের সদর দরজার বাইরে দুটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন,পারিবারিক সুখ পাবেন।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা এই দিন সকালবেলা একটি লাল কাপড়ে কিছুটা নুন এবং কালো সরষে মুড়ে ঠাকুরের স্থানে রেখে দিন। সন্ধ্যাবেলা সেই নুন ও সরষে বাড়ির চারকোণে ছড়িয়ে দিলে সমস্ত অশুভ দৃষ্টি ও নেতিবাচক শক্তি দূর হবে। 

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা ভূত চতুর্দশীর রাতে ঘর সম্পূর্ণ অন্ধকার করে রাখবেন না। ঘরের প্রতিটি কোণ আলোয় সজ্জায় সাজিয়ে রাখুন এবং সম্ভব হলে  সন্ধ্যায় গীতা পাঠ করুন।

তুলা রাশি- তুলা রাশির জাতকরা এই দিন সন্ধেয় যমরাজের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিকে একটি বড় প্রদীপ (যম প্রদীপ) জ্বালান। 

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের পক্ষে ভূত চতুর্দশীর দিন সূর্যোদয়ের আগে তিল তেল মেখে স্নান করা  অত্যন্ত শুভ। এটি শরীর ও মনের সমস্ত নেতিবাচক শক্তি  দূর হবে।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা জীবনে সুখ,সম্মান ও কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে এই দিন বাড়ির প্রধান প্রবেশদ্বারে রঙ্গলী বানান বা আলপনা  দিন ।

মকর রাশি- পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে, ১৪ পুরুষের উদ্দেশ্যে  ১৪ রকম শাক রান্না করে নিবেদন করুন এবং পরে পরিবারের সকলে মিলে গ্রহণ করুন।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা জীবনে উন্নতি করতে এবং সমস্ত জটিলতা ও শত্রু বিনাশের জন্য ভূত চতুর্দশীর দিন মা কালীর  চরণে একটি লাল ফুল অর্পণ করুন।

মীন রাশি- মীন রাশির জাতকরা এই দিন রাহু-কেতু ও শনির নেতিবাচক প্রভাব কাটাতে  সন্ধ্যায় বাড়ির তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন।