আমাদের সংসার জীবনে একাধিক সমস্যা থাকে। কারো আর্থিক হতে পারে,সন্তানের লেখাপড়া,কর্ম স্থল বা ব্য়বসা ক্ষেত্রে, বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু তার কারণ জানেন না,কেন এমন হচ্ছে। আপনি কি জানেন না আপনার কোন গ্রহ খারাপ? এই সব সমস্যার জ্যোতিষীয় প্রতিবিধান করতে প্রচুর অর্থের প্রয়োজন,সেটা সবার পক্ষে বহন করা সম্ভব না ও হতে পারে,তাহলে উপায় কী? বাস্তুশাস্ত্র মতে এমন কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে যেখানে খরচ নাম মাত্র,অথচ মারাত্মক কার্যকরী। যদি আপনাদের গ্রহগত কোন দোষ ত্রুটি থেকে থাকে তবে এভাবে বাস্তু দোষের প্রতিকার করতে পারেন।
১) শনি গ্রহের দোষ কাটাতে বাড়ির দক্ষিণ-পূর্ব কর্ণারে অপরাজিতা ফুলের গাছ লাগান।
২) রাহু গ্রহের দোষ কাটাতে বাড়িতে শুকনো ফলের গাছ (নারকেল ও সুপারী) রাখবেন না।
৩) বাস্তু জমিতে বাঁশগাছ থাকলে মঙ্গল দোষ সৃষ্টি হবে,বাড়ির সদস্যদের শরীর ভাল যাবে না।
৪) কেতু ও বুধ গ্রহের অশুভ প্রভাব কাটাতে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগান।
৫) রাহু ও মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে বাড়ির দক্ষিণ দিকে কাঁটাযুক্ত গাছ লাগান।
৬) রাহুর গ্রহের শুভ ফল পেতে বাড়িতে সুগন্ধি চন্দনের গাছ লাগান।
৭) চন্দ্র গ্রহের অশুভ দোষ কাটাতে বাড়িতে পলাশ গাছ লাগান।
৮) মঙ্গল গ্রহের শুভ প্রভাব পেতে বাড়ির দক্ষিণ দিকে লাল ফুলের গাছ লাগান।
৯) বৃহস্পতি গ্রহের শুভ ফল পেতে বাড়িতে বীজ হীন কলাগাছ লাগান।
১০) রবি গ্রহের শুভ ফল পেতে বাড়িতে বেল গাছ বা সাদা আকন্দ ফুলের গাছ লাগান।
গাছ লাগালেই সঙ্গে সঙ্গে ফল পাবেন এমন নয়। এই সব গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে অদুর ভবিষ্যতে অশুভ গ্রদের শুভ ফল পেতে পারেন।