Calcutta Television Network

আপনার কি বুধ খারাপ? কি ভাবে বুঝবেন?

আপনার কি বুধ খারাপ? কি ভাবে বুঝবেন?
15 September 2026 06:40:51 pm

আপানাদের যাদের সঠিক জন্ম তারিখ জানা নেই,তারা কি করবেন ? তারা কিভাবে বুঝবেন তাদের কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে? আজ আলোচনা করব বুধ গ্রহ নিয়ে, ঘরে বসে দৈনন্দিন জীবনের ঘটনা ও শারীরিক কিছু লক্ষণের মাধ্যমে কিভাবে বুঝবেন আপনার বুধ গ্রহ খারাপ ফল দিচ্ছে?  কিছু নিয়ম বলছি যার দ্বারা আপনি সহজেই বুঝতে পারবেন যে,আপনার বুধ অশুভ। যাদের কুষ্টি বিচার করা আছে তারাও মিলিয়ে নিন, দেখুন তো মিলছে কি না?

জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, প্রজ্ঞা, ব্যবসা এবং যোগাযোগের কারক গ্রহ হিসেবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুণ্ডলীতে বুধ গ্রহ খারাপ বা দুর্বল থাকলে মানুষের  জীবনে তার মারাত্মক প্রভাব পড়ে,যেমন-

১)  দেরিতে কথা বলা শেখা, তোমলামি, শব্দ চয়ন ঠিকমতো না হওয়া, কথা দিয়ে রাখতে না পারা- বুধের অশুভ প্রভাবের লক্ষণ ।

২) স্মৃতিশক্তির দুর্বলতা, ভুলে যাওয়ার লক্ষণ, বুদ্ধির দুর্বলতা,  সহজে বুঝতে বা শিখতে না পারা-বুধের কুপ্রভাবের ফল।

৩) ব্যবসা বা বাণিজ্যে লাগাতার লোকসান, হিসাবে গরমিল,শেয়ার বাজারে ভুল লগ্নিতে অর্থ ক্ষতি- বুঝবেন বুধ আপনার শুভ নয়।

৪) মেয়ে,বোন,পিসি,মাসিদের সঙ্গে বিনা কারণে সম্পর্কের অবনতি বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া- বুধ অশুভ হলে এটা হয়।

৫) ছোটখাট বিষয়ে অতিরিক্ত চিন্তা  করা,সামান্য কারণে ঘাবড়ে যাওয়া,ভয় পেয়ে যাওয়া- বুধ খারাপ থাকার লক্ষণ।

৬) স্নায়বিক দুর্বলতা দেখা দেওয়া। হাত,পা কাঁপতে থাকা, লিখতে ও ধরতে না পারা- বুধের দুর্বলতার কারণে হয়।

৭) যোগাযোগ করার  ক্ষমতা, সিদ্ধান্ত হীনতায় ভোগা- বুধের অধিক খারপের লক্ষণ।

৮) বুদ্ধিমত্ত্বার অভাব, শিশুসুলভ আচরণ করা, অন্যের হাসির পাত্র হওয়া- বুধ গ্রহ ভাল ফল না দিলে এটা হয়।

৯)  অঙ্ক বিষয়টা একদমই মাথায় না ঢোকা বা অঙ্কে মারাত্মক ভীতি-  বুধের অশুভত্বের প্রকাশ।

১০) ঘরের প্রধান প্রবেশ দ্বারের চৌকাঠ না থাকা,অথবা ভাঙা থাকবে, নয় ড্যামেজ থাকবে- বুধের অশুভ প্রভাবের ফল।

এ সব তথ্য গুলির একটাও যদি আপনার সঙ্গে মিলে যায় তবে আর দেরী না করে কোন বিশেষজ্ঞ  জ্যোতিষের পরামর্শ নিন। বুধ গ্রহের প্রতিকার করে  মানসিক শক্তি ফিরিয়ে আনুন ও ব্যক্তিত্বপূর্ণ জীবন লাভ করুন। 

×
  • CTVN