আপনি কি সব সময় হীন মন্যতায় ভোগেন? কর্মের প্রতি আগ্রহ কম? আর্থিক দৈন্যতায় ভুগছেন? মানসিক শান্তির অভাব বোধ করেন? হঠাৎ হঠাৎ উটকো ঝামেলায় জড়িয়ে পড়েন? এমনি হাজারও সমস্য়ায় জর্জরিত, কিন্তু কেন এমন হচ্ছে,তার কোন কারণ খুঁজে পাচ্ছেন না! আপনার সঠিক জন্ম তারিখও জানা নেই, জনম কুণ্ডলীও করা নেই, নিশ্চয় কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে,তাহলে কি করবেন? কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কোন গ্রহ খারাপ? অনেক পুঁথিপত্র ঘেঁটে ও বিজ্ঞ পন্ডিতদের মতামত নিয়ে সহজ কিছু তথ্য দিচ্ছি, মিলিয়ে দেখুন তো মিলছে কী না,যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার জন্ম ছকে রাহু গ্রহ অশুভ ফল দিচ্ছে। কেন না রাহু গ্রহ শুভ হলে জাতক সকলের প্রিয়পাত্র হন,ধনশালী হন, বিত্ত-বৈভবের মধ্যে জীবন যাপন করেন।
১) আপনার কি মামা,কাকা ও শ্বশুরের সাথে সম্পর্ক খারাপ থাকে? -রাহুর কুপ্রভাবের ফল।
২) পায়খানা,বাথরুম,কমোড সবসময় নোংরা বা অপরিচ্ছন্ন থাকে? -রাহুর অশুভত্বের লক্ষণ।
৩) আপনি কি মিথ্যার আশ্রয় নেন বা লোক ঠকিয়ে কাজ হাসিল করতে চান? -রাহু খারাপ হলে এটা ঘটে।
৪) আপনি কি অবাঞ্চিত ঘটনা বা উটকো ঝামেলায় নাক গলিয়ে দেন? -রাহুর কুফলের প্রভাব।
৫) বাড়ির সদস্যরা কি স্নানের পর বালতিতে ভিজে পোশাক ফেলে রাখে? রাহু অত্যন্ত খারাপের কারণে ঘটে।
৬) আর্থিক দৈন্যতার কারণে বাড়িতে কি ঝগড়া বিবাদ লেগেই থাকে? -রাহুর অশুভ ফলের প্রকাশ।
৭) আপনার কি আত্মবিশ্বাসের অভাব,বা ব্যবসায় ক্ষতি ও কর্মচ্যুতির ভয়ে ভোগেন? -রাহুর অশুভ প্রভাবে এটা হয়।
৮) আপনি হঠাৎ ধনী হওয়ার লোভে জুয়া,সাট্টা,লটারী খেলায় জড়িয়ে পড়েন নি তো? -রাহুর মারত্মক অশুভ লক্ষণ।
৯) আপনি টাকা ধার নিয়ে ফেরৎ দিতে কি টালবাহানা করেন? রাহু অশুভ হলে এমন হয়।
১০) আপনি বিভিন্ন প্রকারের নেশায় আসক্তি বিশেষ করে শুকনো দ্রব্যের মেশায় জড়িয়ে পড়েন নি তো? -রাহুর অশুভ হলে এমন হয়।
সত্যি যদি আপনার জীবনের সঙ্গে এ সব ঘটনার যে কোন একটি মিলে যায় (সঙ্গে অন্যান্য গ্রহগত অবস্থানও দেখা প্রয়োজন) তবে বুঝবেন আপনার রাহু অশুভ ফল দিচ্ছে,তখন আর দেরী না করে কোন বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। রাহু গ্রহের প্রতিকার করে মানসিক শান্তি ফিরিয়ে আনুন ও সুস্থ ভাবে জীবন যাপন করুন।