বাস্তু শাস্ত্র মতে,বাড়ির দুটি স্থান খারাপ হলে সেই বাড়িতে উন্নতি থেমে যায়। ১) রান্না ঘর ২)পায়খানা বাথরুম, যে বাড়িতে পায়খানা,বাথরুম সঠিক স্থানে নেই সেই বাড়িতে মারাত্মক ভাবে বাস্তু দোষের সৃষ্টি করবে। রান্না ঘর নির্ভর করে ঐ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক উন্নতি। রান্না ঘর বাস্তু দোষ যুক্ত হলে সেই পরিবারে ঝামেলা, অশান্তি,দারিদ্রতা লেগেই থাকে। দেখে নিন এক নজরে কোন কোন ভুল জিনিসের কারণে বিপদ ঘনিয়ে আসতে পারে।
বাস্তু শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে যে জিনিস গুলো মারাত্মক নেতিবাচক শক্তি সৃষ্টি করে বাস্তু দোষ তৈরিতে সাহায্য করেঃ
১) রান্নাঘরে ক্র্যাক বা ভাঙা প্লেট, ভাঙা কাপ কিংবা চিঁড় ধরা কাঁচের পাত্র ব্যবহার করা বা জমিয়ে রাখা অত্যন্ত অশুভ ও নেতিবাচক শক্তি বৃদ্ধিতে সাহায্য করা। এর ফলে পরিবারে ঘোরতর আর্থিক সংকট ও মারাত্মক অশান্তি দেখা দেয়।
২) ধোওয়ার পর নির্দিষ্ট কিছু বাসন পাত্র কখনই উপুড় করে বা উল্টো করে রাখা উচিৎ নয়, শাস্ত্র মতে,এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়,ফলে অন্ন কষ্ট দেখা দেয়।
৩) গ্যাস ওভেন বা উনুন এবং জলের সিঙ্ক বা বেসিন যদি একে অপরের ঠিক মুখোমুখি বা পাশাপাশি থাকে, তবে তা ভীষণ বাস্তু দোষ তৈরি করে। আগুন ও জলের এই সংঘাত পরিবারে অশান্তি ও মন মালিন্য বাড়িয়ে তোলে।
৪) রান্নাঘরের চাল, ডাল, ময়দা বা লবণের পাত্র ও কৌটা কখনো সম্পূর্ণ খালি রাখতে নেই। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে দারিদ্র্যতা নেমে আসে।
৫) রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে ভারী আসবাব বা ডাস্টবিন ভুলেও রাখবেন না। কেন না উত্তর-পূর্ব কোণে বাস্তু দেবতার মাথা থাকে। ঐ স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জঞ্জাল মুক্ত রাখুন।
৬) রান্নাঘরে কখনও সম্পূর্ণ কালো রঙের মার্বেল বা গ্রানাইটের ব্যবহার করবেন না। বাস্তু মতে কালো রঙের ক্যাবিনেট ব্যবহার করাও শুভ নয়, কারণ কালো রঙ শনি গ্রহেকে প্রতিনিধিত্ব করে ফলে নেতিবাচক শক্তি বাড়িয়ে তোলে। যেহেতু রান্না ঘর অগ্নি অর্থাৎ মঙ্গলকে নির্দেশ করে, তাই শনি ও মঙ্গল একই স্থানে অবস্থানে পরিবারের সদস্যদের শারীরিক প্রতিবদ্ধকতা তৈরি হতে পারে।