Calcutta Television Network

দুর্বল রবিকে শক্তিশালী করার সহজ উপায়ঃ

দুর্বল রবিকে শক্তিশালী করার সহজ উপায়ঃ
1 October 2026 • 08:16:23 pm

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মছকে রবি গ্রহ খারাপ বা দুর্বল থাকলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়, সমাজে মান-সম্মানের হানি ঘটে এবং শারীরিক ও পারিবারিক নানা সমস্যার সৃষ্টি হয়। যদি আপনার সঙ্গেও এই সব ঘটনা ঘটতে থাকে তবে, সাধারণ কিছু নিয়ম পালন করলে বা মেনে চললে দুর্বল রবিকে আপনি নিজেই শক্তিশালী করে তুলতে পারবেন। এক নজরে দেখে নিন-

১) খেয়াল রাখুন হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়া বা হার্টের কোন সমস্যা যেন না হয়।

২) চোখের যত্ন নিন,ভিটামিন A সমৃদ্ধ খাবার খান। দৃষ্টিশক্তি যেন কমে গিয়ে  জটিলতা তৈরি না করে।

৩) শরীরে যেন ক্যালসিয়ামের অভাব দেখা না দেয়, হাড়ের ক্ষয় বা জয়েন্টের ব্যথা হতে দেবেন না।

৪) দীর্ঘমেয়াদী যকৃত বা লিভারের রোগ, পেট ফাঁপা এবং জীবনী শক্তির অভাব যেন না হয়।

৫) নিজের ওপর ভরসা রাখুন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করুন।

৬) কর্মক্ষেত্রে বা সমাজে কারো সঙ্গে চাটুকারিতা করবেন না,  চাটুকারিতা করলে রবি দুর্বল হয়।

৭) পিতা বা পিতৃতুল্য লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। 

৮) সকালে স্নান করে সূর্য প্রণাম করুন ও সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। 

৯) ঘরের পূর্ব দিকের দেওয়ালে দেবরাজ ইন্দ্রের একটি ছবি লাগিয়ে রাখুন। 

১০) ভুলেও কাউকে মিষ্টি উপহার দেবেন না বা দান করবেন না।

এই নিয়ম গুলো যদি বিশ্বাসের সঙ্গে মেনে চলতে পারেন, তবে ধীরে ধীরে আপনার রবি গ্রহ শক্তিশালী হবে এবং শুভফল দান করবে।