জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গল, বৃহস্পতি ও কেতুর একত্রে অবস্থান বা ত্রিগ্রহী এই বিরল যোগ বেশ কয়েকটি রাশির জাতকদের জন্য অনাকাঙ্খিত,অভূতপুর্ব শুভ ফলের বার্তা বয়ে আনবে। বৃহস্পতির জ্ঞান, মঙ্গলের সাহস এবং কেতুর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি একত্রে কাজ করায় আইন, প্রশাসন, চিকিৎসা, গবেষণা এবং আধ্যাত্মিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য এটি দারুণ শুভ সময়। ২০২৬ সালের নভেম্বর মাসে সিংহ রাশিতে এই তিনটি গ্রহের বিরল সংযোগ তৈরি হয়েছে, যা জন্মছকের একাদশ, নবম, ষষ্ঠ এবং তৃতীয় ভাবে অবস্থান করে ৪টি রাশির বিশেষ উন্নতি করে ত্রিভুবন জয় করার মত সাফল্য এনে দেবে।
তুলা রাশিঃ এই রাশির একাদশ বা আয় ভাবে এই ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ায় আকস্মিক অর্থলাভ এবং আয়ের নতুন উৎস খোলার প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং কর্মক্ষেত্রে বড় সাফল্য লাভের যোগ।
ধনু রাশিঃ রাশিচক্রের নবম বা ভাগ্য স্থানে এই ত্রিগ্রহী সংযোগ ঘটার ফলে সৌভাগ্যের দ্বার খুলে যাবে এবং ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও এটি অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করবে।
মীন রাশিঃ ষষ্ঠ ভাবে মঙ্গল, বৃহস্পতি ও কেতুর এই ত্রিগ্রহী মিলন শত্রুদের ওপর বিজয় নিশ্চিত করে এবং আইনি জটিলতা থেকে মুক্তি দেয়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য লাভ ও পদোন্নতির সুযোগ আসবে। পুরনো ঋণ পরিশোধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।
মিথুন রাশিঃ তৃতীয় স্থান হল যোগাযোগ বা পরাক্রমের স্থানে এই ত্রিগ্রহী যোগের প্রভাবে জাতকের সাহস, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। ছোট ভ্রমণ ও যোগাযোগের মাধ্যমে বৈদেশিক ব্যবসায় লাভের অনাকাঙ্খিত সুযোগ তৈরি হবে।