Calcutta Television Network

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ পিশাচ যোগ, ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে যে ৪ রাশি, আপনার কী রাশি?

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ পিশাচ যোগ, ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে যে ৪ রাশি, আপনার কী রাশি?
13 November 2026 • 06:15:24 pm

জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল-কেতুর অশুভ যোগ, যাকে পিশাচ যোগ বা কুঁজসর্প যোগ হিসাবে  তীব্র ক্ষতিকর বলে মনে করা হয়। মঙ্গল হলো সাহস, শক্তি, রাগ, কর্মক্ষমতা বহিঃপ্রকাশের আগুনের প্রতীক, এবং কেতু হলো  আধ্যাত্মিক রহস্য, বিচ্ছিন্নতা, তীব্র অন্তর্দৃষ্টি বা অভ্যন্তরীণ গুপ্ত আগুনের প্রতীক । এই দুই গ্রহ একসাথে এলে জাতকের মধ্যে মানসিক ও শারীরিক স্তরে এক ধরণের অস্থিরতা বা বিস্ফোরক শক্তি তৈরি হতে পারে। এর প্রভাবে রক্তপাত, দুর্ঘটনা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হুট করে রেগে যাওয়া, শত্রু বৃদ্ধি এবং ব্যবসায় বা কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। ভারতীয় সনাতন ধর্মের জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল এবং কেতুর সংযোগকে অত্যন্ত উগ্র এবং সংবেদনশীল বলে মনে করা হয়, যা বর্তমানে মেষ,সিংহ,  বৃশ্চিক ও ধনু  রাশির জাতক-জাতিকাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ২০২৬ সালের ১৩ই নভেম্বর  সিংহ রাশিতে এই অশুভ পিশাচ যোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জীবনে হঠাৎ দুর্ঘটনা, আর্থিক ক্ষতি এবং মানসিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। জ্যোতিষী পন্ডিতগণের বিচার অনুযায়ী ৪টি রাশির বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

মেষ রাশিঃ অগ্নি তত্ত্বের এই রাশির পঞ্চমে অশুভ পিশাচ যোগ সৃষ্টি হওয়ায় মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সরলতার সুযোগ নিয়ে ঘর,বাড়ি বা সম্পত্তির দলিলে শত্রুরা সই করিয়ে নিতে পারে। প্রেম বা দাম্পত্য জীবনে ও  সন্তানের প্রতি বাড়তি নজর দরকার।

সিংহ রাশিঃ  এই সংযোগ সরাসরি সিংহ রাশিতে তৈরি হওয়ায় জাতকদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এই সময়ে হঠাৎ দুর্ঘটনা, অহেতুক ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং তীব্র শারীরিক ও মানসিক চাপ বাড়তে পারে। রাস্তায় তাড়াহুড়ো করা বা দ্রুতগতির গাড়ি চালানো থেকে বিরত থাকা ভীষণ দরকার।

ধনু রাশিঃ  অগ্নি তত্ত্বের এই রাশির নবমে ভাগ্য স্থানে এই যোগ সৃষ্টি হওয়ায় জাতকদের জন্য সময়টি বেশ ঝুঁকিপূর্ণ হতে চলেছে। জ্যোতীষ শাস্ত্রের বিচার অনুযায়ী, এই সময়ে ঋণ, রোগ এবং গোপন শত্রুর বাধার মুখে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধীরা সমস্যা বাড়াতে পারে এবং স্বাস্থ্যের প্রতি অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে।

বৃশ্চিক রাশিঃ  বৃশ্চিক রাশির দশমে অর্থাৎ কর্মভাবে এই অশুভ পিশাচ যোগ সৃষ্টি ও মঙ্গল এই রাশি অধিপতি গ্রহ হওয়ায় এই রাশির  কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে বিপদ বাড়তে চলেছে। জাতকদের মধ্যে হঠাৎ রাগ বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। আর্থিক লেনদেনে অসাবধান হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে  এবং দাম্পত্য জীবনেও অশান্তি দেখা দিতে পারে।