১৮ই অক্টোবর ২০২৬ রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করবে। আগে থেকেই তুলা রাশিতে মূলত্রিকোনে বক্রী শুক্র অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে তুলা রাশিতে রবি এবং শুক্রের সহাবস্থানকে ‘দারিদ্র যোগ’ বলা হয়। আধুনিক জ্যোতিষ শাস্ত্র এটিকে সবার জন্য অশুভ বা দারিদ্র্যদায়ক নয় বলে বিশ্বাস করে। তবে ভারতীয় সনাতন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী,তুলা রাশিতে রবি নীচস্থ ও দুর্বল হওয়ায় এবং শুক্র সেখানে নিজের রাশিতে বক্রী হওয়ায় কার্যক্ষমতা হারিয়ে অত্যন্ত খারাপ দারিদ্র্য যোগ তৈরি করবে। ফলে রবি শুক্রের এই অবস্থানের কারণে মুলত ৫টি রাশিকে মারাত্মক খারাপ ফল দেবে,সতর্ক থাকুন।
১) মেষ রাশিঃ আপনার সপ্তম ভাবে এই যোগ তৈরি হওয়ায় জীবনসঙ্গী বা ব্য়বসার অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব বাড়তে পারে। ভুল জায়গায় অর্থ বিনিয়োগের কারণে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। চোখ ও ইউরিনারি ইনফেকশনের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
২) বৃষ রাশিঃ আপনার রাশি অধিপতি শুক্র স্বক্ষেত্রী ষষ্ঠ স্থানে চতুর্থপতি রবির সঙ্গে দাহ্য যোগ ও দারিদ্র্য যোগ সৃষ্টি করেছে। ফলে একাধিক সমস্য়ার সম্মুখীন হতে হবে আপনাকে। গাড়ি বা বাড়ি ক্রয়ের পরিকল্পনা মাঝপথে আটকে যাবে। কর্ম বা ব্যবসা স্থলে হঠাৎ অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হবে। প্রেম বা বিয়েতেও বাধা আসবে। চোখ ও মাথার যন্ত্রণা দেখা দেবে।
৩) কর্কট রাশিঃ একাদশপতি শুক্র ও দ্বিতীয়পতি রবি,চতুর্থ বা সুখ স্থানে দুর্বল রবির ও বক্রী শুক্রের সঙ্গে অবস্থানে দারিদ্র্য যোগের কারণে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা মানসিক অবসাদ দেখা দিতে পারে। বাড়িতে পারিবারিক সুখ-শান্তিতে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে আর্থিক টেনশন তৈরি হবে।
৪) তুলা রাশিঃ আপনার নিজের রাশিতেই এই অশুভ দারিদ্র্যযোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়তে পারেন। অচেনা মানুষের সাথে লেনদেন বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। বড় কোনো নতুন ঝুঁকিপূর্ণ কাজ বা আইনি জটিলতা এড়িয়ে চলাই ভালো।
৫) মীন রাশিঃ অষ্টম ভাবে এই যোগের কারণে আপনার অতিরিক্ত ও বিলাসবহুল ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পাবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা টাকা-পয়সা নিয়ে পরিবারে বিবাদ বা বিভ্রান্তি তৈরি হতে পারে। নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ না রাখলে সামাজিক সম্মানহানি বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।