যারা দীর্ঘ দিন ধরে নানা রূপ বাধা বিঘ্ন বা দুর্ভোগে দিশে হারা,তাদের জন্য এই দুর্গা পুজার অষ্টমী তিথি আলোর দিশা দেখাতে পারে। দুর্গা পূজার অষ্টমীতে যজ্ঞে রাশি অনুযায়ী বিশেষ উপাচার বা সামগ্রী আহুতি দিলে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন এবং জাতকদের জীবনের দুর্ভোগ সরিয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। সনাতন জ্যোতিষ শাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ১২টি রাশির জাতক-জাতিকারা অষ্টমীর অঞ্জলীতে কি অর্ঘ নিবেদন করবেন তা সবিস্তার বর্ণনা করা হলো-
মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের যজ্ঞে লাল জবা ফুল,গুড় ও লাড্ডু আহুতি বা নিবেদন করলে জীবনের সমস্ত বিঘ্ন কেটে যাবে।
বৃষ রাশিঃ যজ্ঞের আগুনে সাদা চন্দন, ক্ষীর বা পায়েস এবং ঘি দিয়ে আহুতি দেওয়া বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।
মিথুন রাশিঃ মিথুন রাশির জাতকরা যজ্ঞে কর্পূর,কাঁচা ফল বা বেলপাতা নিবেদন করতে পারেন। এটি মানসিক শান্তি বৃদ্ধি করবে।
কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকদের জন্য দুধ,মাখন, মিছরি এবং ক্ষীর দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া বিশেষ ফলদায়ক হবে।
সিংহ রাশিঃ এই রাশির জাতকদের যজ্ঞের অগ্নিতে মধু, মিষ্টি এবং লাল চন্দন আহুতি দেওয়া উচিত। এতে মান-যশ বৃদ্ধি পাবে।
কন্যা রাশিঃ কন্যা রাশির জাতকরা যজ্ঞে কর্পূর, কিশমিশ এবং এলাচ নিবেদন করুন,সমস্ত রকম দুর্ভোগ কেটে যাবে।
তুলা রাশিঃ তুলা রাশির জাতকদের জন্য যজ্ঞে পায়েস , সাদা তিল এবং ঘি দিয়ে আহুতি দেওয়া সবচেয়ে উত্তম।
বৃশ্চিক রাশিঃ যজ্ঞের আগুনে গুড়, লাল জবা ঘি মাখিয়ে আহুতি দিলে বৃশ্চিক রাশির জাতকরা দেবীর বিশেষ কৃপা লাভ করেন।
ধনু রাশিঃ ধনু রাশির জাতকরা যজ্ঞে কাঁচা হলুদ, জাফরান বা কেশর এবং ছোলার ডালের তৈরি মিষ্টি আহুতি দিন।
মকর রাশিঃ মকর রাশির জাতকদের জন্য যজ্ঞে কালো তিল, লবঙ্গ এবং এলাচ আহুতি দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতকরা যজ্ঞের আগুনে শুকনো ফল (কাজু-কিশমিশ), কালো তিল এবং কর্পূর দিয়ে আহুতি দিন।
মীন রাশিঃ মীন রাশির জাতকরা যজ্ঞে হলুদ গুঁড়ো, জাফরান এবং হলুদ রঙের মিষ্টি আহুতি দিলে মনের ইচ্ছা পূরণ হবে।
এ ছাড়া যদি কোনও ব্যক্তির সঠিক রাশি না জানা থাকে, তারা সাধারণ নিয়ম হিসেবে যজ্ঞে ঘি, কর্পূর, লবঙ্গ, শুকনো ফল এবং বেলপাতা দিয়ে আহুতি দিতে পারেন। এতেও দেবী দুর্গা সমানভাবে প্রসন্ন হবেন,ও আশির্বাদ করবেন।